আপডেট : শনিবার, ২০ জুন ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে প্রতিপক্ষের হামলায় দুইজনকে কুপিয়ে গুরুতর জখম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে জমিজমা সংক্রান্ত বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুইজনকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
গতকাল শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ইসহাক মোল্লার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
 
আহতরা হলেন, কোলা পশ্চিমপাড়া এলাকার মৃত মন্তাজ উদ্দিন মোল্লার ছেলে ইসহাক মোল্লা (৭০) এবং একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে ইলিয়াস মোল্লা (৫৫)।
 
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইসহাক মোল্লাদের সঙ্গে একই গ্রামের সিদ্দিক মোল্লা (৭০), তার ছেলে বিপ্লব মোল্লা (৩৫), স্ত্রী রওশনারা বেগম (৫৫) তাদের বিরোধ চলে আসছিল।
 
এরই জেরে শুক্রবার সকালে সিদ্দিক মোল্লা ও তার স্ত্রী রওশনারা বেগমের নেতৃত্বে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে ইসহাক মোল্লা ও ইলিয়াস মোল্লার ওপর হামলা চালায়। এ সময় তাদের হাত-পায়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করা হয়।
 
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
 
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় ব্যক্তি জানান, কোলা ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য রওশনারা বেগম দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে এলাকায় মারামারি ও সংঘর্ষের ঘটনায় প্রভাব বিস্তার করে আসছেন। তার ভয়ে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তারা।
স্থানীয়দের দাবি, অতীতেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি এলাকায় বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
 
এ বিষয়ে সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে প্রতিপক্ষের হামলায় দুইজনকে কুপিয়ে গুরুতর জখম
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে প্রতিপক্ষের হামলায় দুইজনকে কুপিয়ে গুরুতর জখম

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের সিরাজদীখানে জমিজমা সংক্রান্ত বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুইজনকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
গতকাল শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ইসহাক মোল্লার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
 
আহতরা হলেন, কোলা পশ্চিমপাড়া এলাকার মৃত মন্তাজ উদ্দিন মোল্লার ছেলে ইসহাক মোল্লা (৭০) এবং একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে ইলিয়াস মোল্লা (৫৫)।
 
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইসহাক মোল্লাদের সঙ্গে একই গ্রামের সিদ্দিক মোল্লা (৭০), তার ছেলে বিপ্লব মোল্লা (৩৫), স্ত্রী রওশনারা বেগম (৫৫) তাদের বিরোধ চলে আসছিল।
 
এরই জেরে শুক্রবার সকালে সিদ্দিক মোল্লা ও তার স্ত্রী রওশনারা বেগমের নেতৃত্বে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে ইসহাক মোল্লা ও ইলিয়াস মোল্লার ওপর হামলা চালায়। এ সময় তাদের হাত-পায়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করা হয়।
 
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
 
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় ব্যক্তি জানান, কোলা ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য রওশনারা বেগম দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে এলাকায় মারামারি ও সংঘর্ষের ঘটনায় প্রভাব বিস্তার করে আসছেন। তার ভয়ে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তারা।
স্থানীয়দের দাবি, অতীতেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি এলাকায় বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
 
এ বিষয়ে সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত