মুন্সীগঞ্জের সিরাজদীখানে কৃষক কার্ড ও কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ভার্চুয়ালি এ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সারাদেশের মতো সিরাজদীখান উপজেলা পরিষদ মিলনায়তনেও একযোগে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সিরাজদীখান উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও কৃষক।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রথম পর্যায়ে উপজেলার রশুনিয়া ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের তাজপুর ব্লকের ৬৮৩ জন কৃষককে কৃষক কার্ড প্রদান করা হচ্ছে। এর মধ্যে ৬৪৭ জন কৃষক প্রত্যক্ষ আর্থিক সুবিধা পাবেন। কৃষি উপকরণ ক্রয়ের সহায়তার অংশ হিসেবে প্রতিজন কৃষক পাচ্ছেন ২ হাজার ৫০০ টাকা করে। ইতোমধ্যে নির্বাচিত বেশ কয়েকজন কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ওই অর্থ পৌঁছে গেছে।
উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ৪২টি কৃষি ব্লক রয়েছে। উপজেলায় সম্ভাব্য মোট কৃষকের সংখ্যা প্রায় ৪০ হাজার ৪৪২ জন। প্রথম পর্যায়ে কার্ডের জন্য মনোনীত ৬৮৩ জন কৃষকের মধ্যে রয়েছেন ভূমিহীন ৩০ জন, প্রান্তিক ৪৪২ জন, ক্ষুদ্র ১৭৫ জন, মাঝারি ৩৪ জন এবং বড় কৃষক ২ জন।
কৃষক কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা সরকার নির্ধারিত মূল্যে উন্নত বীজ, সার ও অন্যান্য প্রয়োজনীয় কৃষি উপকরণ সহজে পাবেন। এছাড়া কার্ডধারীরা অগ্রাধিকার ভিত্তিতে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষিঋণ, যন্ত্রপাতি ক্রয়ে সরকারি ভর্তুকি, আবহাওয়া ও বাজারদর সংক্রান্ত তথ্য, রোগ-বালাই দমন পরামর্শসহ নানা সরকারি প্রণোদনা ও প্রশিক্ষণ সুবিধার আওতায় আসবেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হলো প্রকৃত কৃষকদের কাছে সরকারি সহায়তা ও প্রযুক্তিগত সেবা নির্বিঘ্নে পৌঁছে দেওয়া। প্রথম ধাপের পর পর্যায়ক্রমে উপজেলার সকল যোগ্য কৃষককেই এই আধুনিক কার্ডের আওতায় নিয়ে আসা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের সরকারি সহায়তা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে। পর্যায়ক্রমে যোগ্য সব কৃষককে এ সুবিধার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

মতামত