আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় বিএনপির প্রার্থী শেখ মো. আব্দুল্লাহর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ নির্বাচনী সভার আয়োজন করা হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে পূর্ব শিয়ালদী এলাকায় আরেকটি পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।
বক্তব্যে শেখ মো. আব্দুল্লাহ বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায়বিচার, ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত। এই নির্বাচন সেই অধিকার পুনরুদ্ধারের একটি সুযোগ। আমি এমপি হতে নয়, সিরাজদীখানের মানুষের ন্যায্য অধিকার ও উন্নয়নের জন্য নির্বাচনে এসেছি। জনগণের সমর্থন পেলে এলাকার শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের উন্নয়নে কাজ করব।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী, সহ-সভাপতি ওয়াহিদুল ইসলাম মিলন, সহ-সম্পাদক মাসুম ও রশিদ, মধ্যেপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজিম আল রাজি, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. মুছা শেখ এবং ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম।
মতামত