মুন্সীগঞ্জের সিরাজদীখানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীসহ তিন নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগে আয়োজিত মানববন্ধনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিরাজদীখান থানার সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সমাবেশে বক্তারা দাবি করেন, বিএনপি নেতাদের বিরুদ্ধে মানববন্ধনে উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিকভাবে বিএনপি নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব অভিযোগ ছড়াচ্ছে বলে তারা অভিযোগ করেন।
বক্তারা আরও বলেন, মিথ্যা অভিযোগের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানির অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না। তারা এ ধরনের অভিযোগ প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
প্রতিবাদ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম সিদ্দিক মোল্লাসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
উল্লেখ্য, একই দিন বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিরাজদীখান-গোডাউন বাজার সড়কের লতব্দী ইউনিয়ন পরিষদের সামনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক ও লতব্দী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী নুর হোসেন এবং লতব্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান হারুন ভূঁইয়ার বিরুদ্ধে ইটভাটা ও মাটি ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ এনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

মতামত