সিরাজদীখানে বেশি দামে গ্যাস বিক্রি: দুই দোকানিকে জরিমানা
মুন্সীগঞ্জের সিরাজদীখানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার ইছাপুরা চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করেন মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এসময় মেসার্স তালুকদার ট্রেডার্সে নির্ধারিত দামের তোয়াক্কা না করে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে দোকানের মালিক মো. মিজানুর রহমানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় রহিম স্টোরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির দায়ে দোকানের মালিক আব্দুর রহিমকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, অসাধু ব্যবসায়ীদের কারসাজি রোধ এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় জেলাজুড়ে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
0.0%
0.0%
0.0%
0.0%
মতামত
মন্তব্য করার জন্য অনুগ্রহ করে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
সিরাজদীখানে বেশি দামে গ্যাস বিক্রি: দুই দোকানিকে জরিমানা
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬