আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে বৈশাখী মেলাকে ঘিরে মৃৎশিল্পীদের নতুন স্বপ্ন

রাত পোহালেই পহেলা বৈশাখ। বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে গ্রামে গ্রামে বসবে বৈশাখী মেলা। আর সেই মেলাকে সামনে রেখে নতুন স্বপ্ন দেখছেন মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার মৃৎশিল্পীরা। বছরজুড়ে তারা তৈরি করেন মাটির হাঁড়ি-পাতিল, ব্যাংক, পুতুল ও শিশুদের খেলনাসহ নানা সামগ্রী। এবারও পহেলা বৈশাখ উপলক্ষে প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা।
 
আজ মঙ্গলবার বাংলা নতুন বছর পহেলা বৈশাখকে ঘিরে উৎসবে মেতে উঠবে উপজেলার সর্বস্তরের মানুষ। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন গ্রামে বসবে বৈশাখী মেলা। মেলাগুলোতে নানা সামগ্রীর দোকানের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রাখে মাটির তৈরি সামগ্রীর দোকান।
 
সরেজমিনে উপজেলার বাসাইল ইউনিয়নের পালপাড়া ঘুরে দেখা গেছে, কুমারদের সুনিপুণ হাতের ছোঁয়ায় নানা রঙে সেজেছে মাটির হাঁড়ি-পাতিল, ব্যাংক, পুতুল ও বিভিন্ন খেলনা। এসব সামগ্রীতে যেন প্রাণের ছোঁয়া লেগেছে। দেখে বোঝার উপায় নেই কোনটি আসল আর কোনটি মাটির তৈরি।
 
জানা যায়, রমজান মাস ও করোনা মহামারির কারণে গত কয়েক বছর বৈশাখী মেলা না হওয়ায় থমকে গিয়েছিল মৃৎশিল্পীদের কর্মযজ্ঞ। তবে এবার বৈশাখী মেলাকে ঘিরে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন উপজেলার বয়রাগাদী, রশুনিয়া, বাসাইল, রাজানগর ও শেখরনগর ইউনিয়নের মৃৎশিল্পী পরিবারগুলো।
 
ভূইরা গ্রামের মৃৎশিল্পী ননি পাল বলেন, এখন আগের মতো মাটির হাঁড়ি-পাতিল বিক্রি হয় না। তারপরও বৈশাখী মেলাকে সামনে রেখে মাটির হাঁড়ি-পাতিল তৈরি করেছি। আশা করছি এবার পহেলা বৈশাখে ভালো বিক্রি করতে পারব।
 
বাসাইল ইউনিয়নের মৃৎশিল্পী কালিপদ পাল বলেন, আমি ৪০ বছর ধরে এ শিল্পের সঙ্গে জড়িত। এটা আমাদের বাপ-দাদার পেশা। আমরা প্রতি বছর বৈশাখী মেলায় মাটির তৈরি সামগ্রী বিক্রি করি। এখন মাটির জিনিসপত্রের কদর কমেছে। আগের মতো মেলাও বসে না। প্লাস্টিকের জিনিসের চাহিদা বেড়েছে। তাই অনেক মৃৎশিল্পী পেশা পরিবর্তন করে অন্য কাজে চলে গেছেন। তবু পূর্বপুরুষের পেশা ধরে রেখেছি, কোনোমতে বেঁচে আছি।
 
শেখরনগর ইউনিয়নের পালপাড়া গ্রামের কৃষ্ণ পাল জানান, বৈশাখী মেলাকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্তের মেলার দোকানিদের কাছে সরবরাহের লক্ষ্যে প্রতিদিনই পাইকাররা এসব সামগ্রী কিনে নিয়ে যাচ্ছেন। ঘরে ঘরে হাজার হাজার মাটির ব্যাংক, পুতুল ও খেলনা তৈরি করা হয়েছে। তিনি বলেন, আমার বাবা-দাদারাও এই পেশায় ছিলেন, আমরাও ধরে রেখেছি। তবে বেশিদিন হয়তো এই পেশায় থাকা যাবে না। এখন আর আগের মতো মাটির তৈরি আসবাবপত্র চলে না।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, মৃৎশিল্প গ্রামবাংলার ঐতিহ্য। আমরা চাই এই শিল্প বেঁচে থাকুক। মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে সরকারি কোনো ধরনের সহায়তার সুযোগ থাকলে তা অবশ্যই করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে বৈশাখী মেলাকে ঘিরে মৃৎশিল্পীদের নতুন স্বপ্ন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে বৈশাখী মেলাকে ঘিরে মৃৎশিল্পীদের নতুন স্বপ্ন

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত