মুন্সীগঞ্জের সিরাজদীখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৯টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ২ কোটি ২ লাখ টাকা ক্ষয়ক্ষতি হওয়ার কথা জানায় দোকান মালিকরা। গেলো শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদীখান বাজারের কাঠপট্টি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুনের সূত্রপাত প্রথমে কামালের মুদি দোকান থেকে হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের একাধিক দোকানে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো শাহাবুদ্দিনের টিনের দোকানের প্রায় ৫০ লাখ,কালামের কাঠের দোকানের ৩৫ লাখ, মাসুমের হার্ডওয়ারের দোকানের ৩৫ লাখ, দেলোয়ারের কাঠ ও ফার্নিচারের দোকানের ৩৫ লাখ,কামালের ডেকোরেটর দোকানের ১৩ লাখ, আবুল কালামের মুদি দোকানের ৫ লাখ, কামালের মুদি দোকানের ৪ লাখ ৫০ হাজার,দৌলদ ডেকোরেটরের ৪ লাখ ৫০ হাজার,ইউসুফের মাইক, লাইটিং, ব্যাটারি ও সাউন্ড সিস্টেমের দোকানের ২০ লাখ টাকার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়।
অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে সিরাজদীখান থানার পুলিশ, সিরাজদীখান ও টংগিবাড়ী ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট এবং স্থানীয় জনসাধারণ ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
অগ্নিকাণ্ডের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি, বিএনপির ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেছেন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, রাত ১২টা ৪২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। খবর পেয়ে সিরাজদীখান ও টংগিবাড়ী ফায়ার স্টেশনের ৪টি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তিনি বলেন, আগুনে ৯টি টিনশেড দোকানে রক্ষিত টিন, কাঠ, ডেকোরেশন সামগ্রী ও হার্ডওয়্যার পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের ফলে আশপাশের অনেক দোকান বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সঠিক কারণ তদন্ত শেষে নিশ্চিত করা যাবে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

মতামত