নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মুন্সীগঞ্জের সিরাজদীখানে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২ টার দিকে উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. শাহাবুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ফিল্ড কর্মকর্তা মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, জেলা মাস্টার ট্রেইনার মাওলানা মুফসিনুল আলম।
আরো উপস্থিত ছিলেন উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ওবায়দুল হক, মডেল মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান এবং প্রকল্পভুক্ত মডেল ও সাধারণ কেয়ারটেকারসহ উপজেলার ৯৫ জন শিক্ষকবৃন্দ।
সমন্বয় সভায় পাঠদানের মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ শিক্ষা প্রদানের কৌশল, কেন্দ্র পরিচালনায় নিয়ম-নীতির অনুসরণ এবং দায়িত্বশীলতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপ-পরিচালক মো. শাহাবুদ্দিন বলেন, শিক্ষকদের একনিষ্ঠতা ও আদর্শিক দৃষ্টিভঙ্গিই পারে শিশুদের মধ্যে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ গড়ে তুলতে। এ ক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৫

মতামত