মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. রিয়াদ (২১) নামে এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের ধামালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহত রিয়াদ উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামের মিন্টু লস্করের ছেলে।
সিরাজদীখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, রাতে তিন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে ধামালিয়া এলাকা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল চালক রিয়াদ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে পড়ে থাকেন। খবর পেয়ে সিরাজদীখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়িতে করে সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পাওয়ার পরপরই উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহত চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ধরনের সড়ক দুর্ঘটনা এড়াতে মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন নিয়ন্ত্রিত গতিতে চালানো, হেলমেট ব্যবহার, ট্রাফিক আইন মেনে চলা এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

মতামত