আপডেট : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে মোবাইল ব্যবসায়ীকে আটকে রেখে মারধর, ৬০ লাখ টাকা দাবির অভিযোগ

মুন্সীগঞ্জের সিরাজদীখান মো. নাহিদ হোসেন (৩৩) নামে এক মোবাইল ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে মারধর ও ৬০ লাখ টাকা দাবি করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বালুচর বাজারে এই ঘটনা ঘটে।

​অভিযুক্তরা হলেন—উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের বাসিন্দা আমির হোসেন (কসাই) ও তার ভাই আলতাফ উদ্দিন আলতু।

​ভুক্তভোগী মো. নাহিদ হোসেন (৩৩) জানান, বুধবার বেলা ১১টার দিকে পাশের বাড়ির হেলাল নামের এক যুবক তার দোকানে চুরি হয়েছে বলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তাকে বালুচর বাজারে আমির হোসেনের অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে ২০ থেকে ২৫ জন যুবক আগে থেকেই উপস্থিত ছিল।

​নাহিদের অভিযোগ, ওই অফিসে তাকে দোকানে চুরির অপবাদ দিয়ে ৬০ লাখ টাকা দাবি করা হয়। তিনি এই চুরির বিষয়ে কোনো কিছু জানেন না বলে জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর তাকে হাতুড়ি, তালা, বৈদ্যুতিক তার ও লাঠি দিয়ে দীর্ঘ সময় ধরে মারধর করা হয়। মারধরের সময় আমির হোসেন, আলতাফ উদ্দিন আলতু, হেলাল ও মিঠুসহ আরও কয়েকজন সরাসরি অংশ নেন বলে তিনি দাবি করেন।

​আহত ব্যবসায়ী নাহিদ হোসেন বলেন, আমাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে আটকে রাখা হয়। তারা আমার মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে এবং প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

​এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কায় অনেকেই বিষয়টির দ্রুত সমাধান দাবি করেছেন।

​সিরাজদীখান থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, এই ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে মোবাইল ব্যবসায়ীকে আটকে রেখে মারধর, ৬০ লাখ টাকা দাবির অভিযোগ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে মোবাইল ব্যবসায়ীকে আটকে রেখে মারধর, ৬০ লাখ টাকা দাবির অভিযোগ

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের সিরাজদীখান মো. নাহিদ হোসেন (৩৩) নামে এক মোবাইল ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে মারধর ও ৬০ লাখ টাকা দাবি করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বালুচর বাজারে এই ঘটনা ঘটে।

​অভিযুক্তরা হলেন—উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের বাসিন্দা আমির হোসেন (কসাই) ও তার ভাই আলতাফ উদ্দিন আলতু।

​ভুক্তভোগী মো. নাহিদ হোসেন (৩৩) জানান, বুধবার বেলা ১১টার দিকে পাশের বাড়ির হেলাল নামের এক যুবক তার দোকানে চুরি হয়েছে বলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তাকে বালুচর বাজারে আমির হোসেনের অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে ২০ থেকে ২৫ জন যুবক আগে থেকেই উপস্থিত ছিল।

​নাহিদের অভিযোগ, ওই অফিসে তাকে দোকানে চুরির অপবাদ দিয়ে ৬০ লাখ টাকা দাবি করা হয়। তিনি এই চুরির বিষয়ে কোনো কিছু জানেন না বলে জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর তাকে হাতুড়ি, তালা, বৈদ্যুতিক তার ও লাঠি দিয়ে দীর্ঘ সময় ধরে মারধর করা হয়। মারধরের সময় আমির হোসেন, আলতাফ উদ্দিন আলতু, হেলাল ও মিঠুসহ আরও কয়েকজন সরাসরি অংশ নেন বলে তিনি দাবি করেন।

​আহত ব্যবসায়ী নাহিদ হোসেন বলেন, আমাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে আটকে রাখা হয়। তারা আমার মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে এবং প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

​এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কায় অনেকেই বিষয়টির দ্রুত সমাধান দাবি করেছেন।

​সিরাজদীখান থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, এই ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত