আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে মোবাইল সার্ভিসিং দোকানে অগ্নিকাণ্ড, ক্ষতি ১০-১২ লাখ টাকা

মুন্সীগঞ্জের সিরাজদীখানে একটি মোবাইল সার্ভিসিং দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানে থাকা মোবাইল সার্ভিসিংয়ের বিভিন্ন যন্ত্রপাতি, মোবাইলের ডিসপ্লেসহ নানা ধরনের এক্সেসরিজ পুড়ে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেল ৩টা ২০ মিনিটে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা চৌরাস্তা এলাকায় খাজা টাওয়ারের পাঁচতলা ভবনের নিচতলায় অবস্থিত পায়েল মোবাইল সার্ভিস নামের একটি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে সিরাজদীখান থানার টহল পুলিশ সদস্যরা, সিরাজদীখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট এবং স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে আশপাশের অন্যান্য দোকান ও স্থাপনা বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

পায়েল মোবাইল সার্ভিসের স্বত্বাধিকারী হাবিব পায়েল বলেন, মোবাইল সার্ভিসিংয়ের কাজ চলাকালীন হঠাৎ করে আগুন ধরে যায়। এতে দোকানে থাকা মোবাইল মেরামতের বিভিন্ন যন্ত্রপাতি, মোবাইলের ডিসপ্লেসহ বিভিন্ন এক্সেসরিজ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এতে আমার প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সিরাজদীখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মো. আরিফ আনোয়ার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এতে অল্পের জন্য বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে মোবাইল সার্ভিসিং দোকানে অগ্নিকাণ্ড, ক্ষতি ১০-১২ লাখ টাকা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে মোবাইল সার্ভিসিং দোকানে অগ্নিকাণ্ড, ক্ষতি ১০-১২ লাখ টাকা

প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

featured Image

মুন্সীগঞ্জের সিরাজদীখানে একটি মোবাইল সার্ভিসিং দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানে থাকা মোবাইল সার্ভিসিংয়ের বিভিন্ন যন্ত্রপাতি, মোবাইলের ডিসপ্লেসহ নানা ধরনের এক্সেসরিজ পুড়ে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেল ৩টা ২০ মিনিটে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা চৌরাস্তা এলাকায় খাজা টাওয়ারের পাঁচতলা ভবনের নিচতলায় অবস্থিত পায়েল মোবাইল সার্ভিস নামের একটি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে সিরাজদীখান থানার টহল পুলিশ সদস্যরা, সিরাজদীখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট এবং স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে আশপাশের অন্যান্য দোকান ও স্থাপনা বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

পায়েল মোবাইল সার্ভিসের স্বত্বাধিকারী হাবিব পায়েল বলেন, মোবাইল সার্ভিসিংয়ের কাজ চলাকালীন হঠাৎ করে আগুন ধরে যায়। এতে দোকানে থাকা মোবাইল মেরামতের বিভিন্ন যন্ত্রপাতি, মোবাইলের ডিসপ্লেসহ বিভিন্ন এক্সেসরিজ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এতে আমার প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সিরাজদীখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মো. আরিফ আনোয়ার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এতে অল্পের জন্য বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত