মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার সিরাজদীখান যুব ব্লাড ব্যাংকের ১১তম ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার দিনব্যাপী সিরাজদীখান বাজারের শিকদার মার্কেটের সামনে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে স্থানীয় সাধারণ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।
সিরাজদীখান যুব ব্লাড ব্যাংকের সভাপতি মো. জুয়েল শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ, সিরাজদীখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ, সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন, রশুনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মোস্তাক আহমেদ শ্যামল, সমাজসেবক শাহাজালাল, সিরাজুল ইসলাম মোল্লা, হেলথ কেয়ার হাসপাতালের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, সিরাজদীখান যুব ব্লাড ব্যাংকের উপদেষ্টা জহিরুল ইসলাম হাওলাদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠনের স্বেচ্ছাসেবকেরা।
সিরাজদীখান যুব ব্লাড ব্যাংকের সভাপতি মো. জুয়েল শেখ বলেন, মানবতার সেবায় ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে। ক্যাম্প সফল করতে সহযোগিতা ও অংশগ্রহণকারী সবার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য অতিথি ও বিশিষ্ট ব্যক্তিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

মতামত