মুন্সীগঞ্জের সিরাজদীখানে বাণিজ্যিকভাবে রঙিন ফুলকপি ও বাঁধাকপি চাষ করে সফল হয়েছেন কৃষক সেলিম শেখ। উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর বাজারের পাশে তার জমিতে ৭০ শতাংশ এলাকায় সাদা, গোলাপি ও হলুদ রঙের ফুলকপি এবং সাদা ও গোলাপি রঙের বাঁধাকপি (রেড ক্যাবেজ) ও ব্রকলিসহ মোট ছয় ধরনের কপি চাষ করা হয়েছে।
এর পাশাপাশি তিনি লাউ, টমেটো, খিরাই, উস্তা, ধনিয়া পাতা, সিম, মুলা, বেগুনসহ মোট ২৮০ শতাংশ জমিতে বিভিন্ন সবজি চাষ করছেন। এবারের ভালো আবহাওয়ার কারণে ফলনও উল্লেখযোগ্য। স্থানীয় বাজারে এই রঙিন কপিগুলো সাধারণ কপির তুলনায় দ্বিগুণ দামে বিক্রি হওয়ায় অন্যান্য কৃষকরাও সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছেন।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবু সাঈদ শুভ্র সেলিম শেখের জমি পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোশাররফ হোসেন।
কৃষক সেলিম শেখ বলেন, আলু চাষে টানা লোকসান হওয়ার পর প্রথমে টমেটো চাষ শুরু করি। আলুর তুলনায় এসব সবজি চাষে লাভ বেশি হওয়ায় এই বছর ছয় ধরনের বাঁধাকপি ও ফুলকপিসহ ১৮–২০ ধরনের সবজি চাষ করছি। প্রতি পিস রঙিন বাঁধাকপি ও ফুলকপি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০ শতক জমিতে ব্রকলি চাষ করেছি এবং অন্যান্য রঙিন সবজি চাষও করছি। সিরাজদীখান উপজেলা কৃষি অফিস সব ধরনের সহযোগিতা করছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন, জেলা মূলত আলু চাষের জন্য পরিচিত। এই মৌসুমে উপজেলায় প্রায় দুই হাজার হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। চলতি রবি মৌসুমে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ব্রকলি, টমেটো, ক্যাপসিকাম, তরমুজ, কালোজিরা, ধনিয়া, চিনা বাদাম, পেঁয়াজ, রসুন, সরিষাসহ মোট ৮০টি প্রদর্শনী প্লট উপজেলা জুড়ে দেওয়া হয়েছে। এর ফলে কৃষকরা লাভবান হচ্ছে। প্রদর্শনী দেখে অন্যান্য কৃষকরাও আলুর পাশাপাশি সবজি চাষে আগ্রহী হচ্ছেন। এ ধরনের প্রকল্প অব্যাহত থাকলে ভবিষ্যতে এই উপজেলায় শুধু আলু নয়, বৈচিত্র্যময় কৃষিতে রূপান্তরিত হবে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

মতামত