আপডেট : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে ৩ বার আছাড়, যুবক আটক

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে তিনবার আছাড় দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়।

আটক যুবকের নাম নাহিদ শেখ জেরিন (৩৫)। তিনি উপজেলার পূর্ব রাজদিয়া গ্রামের মৃত আব্দুর জব্বার শেখের ছেলে।

পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে প্রস্তুতিমূলক কুচকাওয়াজ শেষে শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণির শ্রেণিকক্ষে অবস্থান করছিল। এর আগে বুধবার ষষ্ঠ শ্রেণির ছাত্র আতিকুর রহমানকে মারধরের সন্দেহে তাঁর মামাতো ভাই নাহিদ শেখ শ্রেণিকক্ষে প্রবেশ করেন। এরপর তিনি একই শ্রেণির ছাত্র হাবিবকে (১৩) ধরে কক্ষের ভেতরেই পরপর তিনবার আছাড় দেন।

ঘটনার আকস্মিকতায় শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীরা ভয়ে চিৎকার শুরু করলে শিক্ষকরা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে আসেন। পরে প্রধান শিক্ষক অভিযুক্ত নাহিদ শেখকে আটকে নিজ কক্ষে নিয়ে যান এবং সিরাজদীখান থানা-পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম বলেন, “বুধবার দুই ছাত্রের মধ্যে ঝগড়া হয়েছিল। সেই সূত্রে এক ছাত্রের অভিভাবক বিদ্যালয়ে ঢুকে আরেক ছাত্রকে এভাবে মারধর করলেন। প্রধান শিক্ষকের কাছে বিচার না চেয়ে আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়টি খুবই লজ্জাজনক ও অনভিপ্রেত।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ বলেন, “ঘটনাটি জানতে পেরেই ওই অভিভাবককে ডেকে আটকে রাখা হয় এবং পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সিরাজদীখান থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।”

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “অভিযুক্ত যুবক থানা হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ জানান, শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে ৩ বার আছাড়, যুবক আটক
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে ৩ বার আছাড়, যুবক আটক

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে তিনবার আছাড় দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়।

আটক যুবকের নাম নাহিদ শেখ জেরিন (৩৫)। তিনি উপজেলার পূর্ব রাজদিয়া গ্রামের মৃত আব্দুর জব্বার শেখের ছেলে।

পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে প্রস্তুতিমূলক কুচকাওয়াজ শেষে শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণির শ্রেণিকক্ষে অবস্থান করছিল। এর আগে বুধবার ষষ্ঠ শ্রেণির ছাত্র আতিকুর রহমানকে মারধরের সন্দেহে তাঁর মামাতো ভাই নাহিদ শেখ শ্রেণিকক্ষে প্রবেশ করেন। এরপর তিনি একই শ্রেণির ছাত্র হাবিবকে (১৩) ধরে কক্ষের ভেতরেই পরপর তিনবার আছাড় দেন।

ঘটনার আকস্মিকতায় শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীরা ভয়ে চিৎকার শুরু করলে শিক্ষকরা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে আসেন। পরে প্রধান শিক্ষক অভিযুক্ত নাহিদ শেখকে আটকে নিজ কক্ষে নিয়ে যান এবং সিরাজদীখান থানা-পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম বলেন, “বুধবার দুই ছাত্রের মধ্যে ঝগড়া হয়েছিল। সেই সূত্রে এক ছাত্রের অভিভাবক বিদ্যালয়ে ঢুকে আরেক ছাত্রকে এভাবে মারধর করলেন। প্রধান শিক্ষকের কাছে বিচার না চেয়ে আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়টি খুবই লজ্জাজনক ও অনভিপ্রেত।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ বলেন, “ঘটনাটি জানতে পেরেই ওই অভিভাবককে ডেকে আটকে রাখা হয় এবং পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সিরাজদীখান থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।”

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “অভিযুক্ত যুবক থানা হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ জানান, শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত