আপডেট : শনিবার, ০৯ মে ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে সংখ্যালঘু পরিবারের গরু চুরির অভিযোগ, সিসিটিভিতে শনাক্ত আ. লীগ নেতার ছেলে

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় এক সংখ্যালঘু পরিবারের পালের গরু চুরির অভিযোগ উঠেছে কেয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।
 
গত বুধবার (৬ মে) বিকেলে উপজেলার কেয়াইন ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে এ ঘটনা ঘটে।
 
অভিযুক্ত সুহেল (২৫) কেয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসরাফিলের ছেলে। তার সঙ্গে অজ্ঞাত আরও দুইজন জড়িত রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
 
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার দুপুর ৩টার দিকে কুচিয়ামোড়া এলাকার বাসিন্দা সুহেল ও তার দুই সহযোগী ঘোড়ামারা গ্রামে ভুক্তভোগী শুসংকর মন্ডল কালুর বাড়ির আশপাশে ঘোরাফেরা করছিল। পরে বিকেল সাড়ে ৩টার দিকে সুযোগ বুঝে বাড়ির পাশের জমি থেকে লাল রঙের একটি ষাঁড় গরু নিয়ে পালিয়ে যায় তারা।
 
ভুক্তভোগী পরিবারের দাবি, গরুটির ওজন আনুমানিক ২০০ কেজি এবং বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। গরু নিয়ে যাওয়ার সময় সতুরচর মাদ্রাসা এলাকার একটি সিসিটিভি ক্যামেরায় অভিযুক্তদের চলাচলের দৃশ্য ধরা পড়ে।
 
ভুক্তভোগী শুসংকর মন্ডল কালু বলেন, আমরা সংখ্যালঘু মানুষ। অনেক কষ্ট করে গরুটি লালন-পালন করছিলাম। সিসিটিভি ফুটেজে চুরির প্রমাণ রয়েছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও আমার গরু ফেরত চাই।
 
অভিযুক্ত মো. ইসরাফিল ও তার ছেলে সুহেলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
 
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, গরু চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে সংখ্যালঘু পরিবারের গরু চুরির অভিযোগ, সিসিটিভিতে শনাক্ত আ. লীগ নেতার ছেলে
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে সংখ্যালঘু পরিবারের গরু চুরির অভিযোগ, সিসিটিভিতে শনাক্ত আ. লীগ নেতার ছেলে

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় এক সংখ্যালঘু পরিবারের পালের গরু চুরির অভিযোগ উঠেছে কেয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।
 
গত বুধবার (৬ মে) বিকেলে উপজেলার কেয়াইন ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে এ ঘটনা ঘটে।
 
অভিযুক্ত সুহেল (২৫) কেয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসরাফিলের ছেলে। তার সঙ্গে অজ্ঞাত আরও দুইজন জড়িত রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
 
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার দুপুর ৩টার দিকে কুচিয়ামোড়া এলাকার বাসিন্দা সুহেল ও তার দুই সহযোগী ঘোড়ামারা গ্রামে ভুক্তভোগী শুসংকর মন্ডল কালুর বাড়ির আশপাশে ঘোরাফেরা করছিল। পরে বিকেল সাড়ে ৩টার দিকে সুযোগ বুঝে বাড়ির পাশের জমি থেকে লাল রঙের একটি ষাঁড় গরু নিয়ে পালিয়ে যায় তারা।
 
ভুক্তভোগী পরিবারের দাবি, গরুটির ওজন আনুমানিক ২০০ কেজি এবং বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। গরু নিয়ে যাওয়ার সময় সতুরচর মাদ্রাসা এলাকার একটি সিসিটিভি ক্যামেরায় অভিযুক্তদের চলাচলের দৃশ্য ধরা পড়ে।
 
ভুক্তভোগী শুসংকর মন্ডল কালু বলেন, আমরা সংখ্যালঘু মানুষ। অনেক কষ্ট করে গরুটি লালন-পালন করছিলাম। সিসিটিভি ফুটেজে চুরির প্রমাণ রয়েছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও আমার গরু ফেরত চাই।
 
অভিযুক্ত মো. ইসরাফিল ও তার ছেলে সুহেলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
 
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, গরু চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত