আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে সূর্যমুখী চাষে কৃষকেরা মুখ ফিরিয়ে নিচ্ছেন

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় সরকারি প্রণোদনা ও কৃষি অফিসের প্রচেষ্টা সত্ত্বেও সূর্যমুখী চাষে কৃষকদের আগ্রহ কমতে শুরু করেছে। লাভজনক এই ফসলের ক্ষেত্রেও দর্শনার্থীর উপদ্রব, ফুল ক্ষতি এবং পরিপক্ব ফুলে পাখির আক্রমণের কারণে চাষিরা হতাশা প্রকাশ করছেন। ফলে সম্ভাবনাময় এই তৈলবীজ চাষের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।
 
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার রশুনিয়া ইউনিয়নের চোরমর্দন গ্রামে সরেজমিনে দেখা যায় এক করুণ চিত্র। ফুটে থাকা সূর্যমুখীর সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীরা জমে ওঠলেও, ক্ষেতের মাঝখানে ঢুকে গাছ মাড়ানো এবং ফুল ছিঁড়ে নেওয়ার কারণে চাষিরা ক্ষুব্ধ।
 
চোরমর্দন গ্রামের কৃষক মো. আবুল কালাম জানান, এ বছর ৭০ শতাংশ জমিতে সূর্যমুখী চাষ করেছি মূলত ভোজ্যতেল উৎপাদনের জন্য। ফলন ভালো হলেও এখন চরম বিপাকে আছি। মানুষ গাড়ি নিয়ে আসে ছবি তুলতে, ক্ষেতের মাঝে ঢুকে গাছ মাড়িয়ে দেয়। কেউ শখে ফুল ছিঁড়ে নিয়ে যায়। ফুল গেলে তো তেল উৎপাদন হবে না, আমাদের সারা বছরের পরিশ্রম মাটি হয়ে যায়। এছাড়া পরিপক্ব ফুলে টিয়া পাখি ক্ষেতে হামলা চালাচ্ছে, লাঠি হাতে দিনভর পাহারা দিতে হচ্ছে। এত ঝামেলা সহ্য করে সামনের বছর আর সূর্যমুখী চাষ করার ইচ্ছে নেই।
 
দর্শনার্থী রিমা আক্তার বলেন, আমরা সুন্দর ফুলের ছবি তুলতে এসেছি। কিন্তু বুঝতে পারছি, আমাদের আচরণ কৃষকদের জন্য সমস্যা সৃষ্টি করছি।
 
অন্য দর্শনার্থী জাহিদ হাসান বলেন,ক্ষেতে প্রবেশ করে ছবি তোলা ভুল হয়েছে। আমাদের সতর্ক থাকা উচিত ছিল।
 
উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র জানান, সূর্যমুখী একটি লাভজনক ফসল হলেও উপজেলায় তুলনামূলকভাবে কম কৃষক চাষ করছেন। চলতি মৌসুমে মাত্র ৩০ জন কৃষকের মাঝে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে, যা মাত্র ৫ হেক্টর জমিতে আবাদ হয়েছে। বিশাল উপজেলায় ৫ হেক্টর অত্যন্ত নগণ্য। আমরা কৃষকদের আগ্রহ বাড়ানোর চেষ্টা করছি, তবে দর্শনার্থীদের অসচেতনতা ও পাখির আক্রমণ তাদের নিরুৎসাহিত করছে। আমরা কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে সূর্যমুখী চাষে কৃষকেরা মুখ ফিরিয়ে নিচ্ছেন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে সূর্যমুখী চাষে কৃষকেরা মুখ ফিরিয়ে নিচ্ছেন

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় সরকারি প্রণোদনা ও কৃষি অফিসের প্রচেষ্টা সত্ত্বেও সূর্যমুখী চাষে কৃষকদের আগ্রহ কমতে শুরু করেছে। লাভজনক এই ফসলের ক্ষেত্রেও দর্শনার্থীর উপদ্রব, ফুল ক্ষতি এবং পরিপক্ব ফুলে পাখির আক্রমণের কারণে চাষিরা হতাশা প্রকাশ করছেন। ফলে সম্ভাবনাময় এই তৈলবীজ চাষের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।
 
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার রশুনিয়া ইউনিয়নের চোরমর্দন গ্রামে সরেজমিনে দেখা যায় এক করুণ চিত্র। ফুটে থাকা সূর্যমুখীর সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীরা জমে ওঠলেও, ক্ষেতের মাঝখানে ঢুকে গাছ মাড়ানো এবং ফুল ছিঁড়ে নেওয়ার কারণে চাষিরা ক্ষুব্ধ।
 
চোরমর্দন গ্রামের কৃষক মো. আবুল কালাম জানান, এ বছর ৭০ শতাংশ জমিতে সূর্যমুখী চাষ করেছি মূলত ভোজ্যতেল উৎপাদনের জন্য। ফলন ভালো হলেও এখন চরম বিপাকে আছি। মানুষ গাড়ি নিয়ে আসে ছবি তুলতে, ক্ষেতের মাঝে ঢুকে গাছ মাড়িয়ে দেয়। কেউ শখে ফুল ছিঁড়ে নিয়ে যায়। ফুল গেলে তো তেল উৎপাদন হবে না, আমাদের সারা বছরের পরিশ্রম মাটি হয়ে যায়। এছাড়া পরিপক্ব ফুলে টিয়া পাখি ক্ষেতে হামলা চালাচ্ছে, লাঠি হাতে দিনভর পাহারা দিতে হচ্ছে। এত ঝামেলা সহ্য করে সামনের বছর আর সূর্যমুখী চাষ করার ইচ্ছে নেই।
 
দর্শনার্থী রিমা আক্তার বলেন, আমরা সুন্দর ফুলের ছবি তুলতে এসেছি। কিন্তু বুঝতে পারছি, আমাদের আচরণ কৃষকদের জন্য সমস্যা সৃষ্টি করছি।
 
অন্য দর্শনার্থী জাহিদ হাসান বলেন,ক্ষেতে প্রবেশ করে ছবি তোলা ভুল হয়েছে। আমাদের সতর্ক থাকা উচিত ছিল।
 
উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র জানান, সূর্যমুখী একটি লাভজনক ফসল হলেও উপজেলায় তুলনামূলকভাবে কম কৃষক চাষ করছেন। চলতি মৌসুমে মাত্র ৩০ জন কৃষকের মাঝে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে, যা মাত্র ৫ হেক্টর জমিতে আবাদ হয়েছে। বিশাল উপজেলায় ৫ হেক্টর অত্যন্ত নগণ্য। আমরা কৃষকদের আগ্রহ বাড়ানোর চেষ্টা করছি, তবে দর্শনার্থীদের অসচেতনতা ও পাখির আক্রমণ তাদের নিরুৎসাহিত করছে। আমরা কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত