আপডেট : রোববার, ১৩ জুলাই ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে সেতু নির্মাণের কয়েক মাসেই এপ্রোচ সড়কে ধ্বস

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন এলাকার সেতু নির্মানের কয়েক মাস না যেতেই এপ্রোচ সড়কে ধ্বস ও গর্তের সৃষ্টি হয়েছে। এতে স্কুলপথে শিক্ষার্থীদের চলাচল যেমন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, তেমনি ব্যাহত হচ্ছে স্থানীয়দের দৈনন্দিন যোগাযোগ।
গতকাল শনিবার দুপুর ২ টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ছাতিয়ানতলী সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন এলাকায় খালের ওপর নির্মিত সেতুর সংযোগ সড়কের একাধিক স্থানে মাটি দেবে গিয়ে ফাটল ও ধস দেখা দিয়েছে। রাস্তার পাশে খালের দিকে মাটি সরে গিয়ে বড় গর্ত তৈরি হয়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় স্থানীয়রা আতঙ্কে চলাচল করছেন।
জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে ৪০ লাখ ৫০ হাজার ৭১১ টাকা ব্যয়ে ১১ মিটার দৈর্ঘ্য সেতুটি নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান এম এস মাদার ইন্টারন্যাশনাল। সেতুটির নির্মাণ কাজ শেষ হয় ২০২৪ সালের ৩০ নভেম্বর। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রকল্প পরিচালনায় এবং বাস্তবায়ন করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিস।
স্থানীয়রা অভিযোগ করে জানান, নির্মাণকাজের শুরু থেকেই সঠিক তদারকির অভাব ছিল। ব্যবহার করা হয়েছে নিম্নমানের নির্মাণসামগ্রী, মাটি প্যাকিং করা হয়নি ঠিকভাবে। পানিনিষ্কাশনের কোনো পরিকল্পনাও ছিল না, ফলে বৃষ্টির পানিতে ভেসে যাচ্ছে সড়কের মাটি। তারা আরো জানান, কয়েকদিনের বর্ষণেই রাস্তার মাটি সরে গর্ত সৃষ্টি হয়েছে। খালের পাশে কোনো সুরক্ষা দেয়াল বা ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি সরতে না পেরে সড়ক ধসে পড়েছে।
ছাতিয়ানতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, আমাদের বিদ্যালয়ে অনেক শিক্ষার্থী এই সড়ক দিয়েই স্কুলে আসে। রাস্তা ধসে পড়ায় ওদের চলাচল এখন জীবনের ঝুঁকির মধ্যে পড়েছে। দ্রুত সংস্কার না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
ছাতিয়ানতলী গ্রামের বাসিন্দা ভবেশ পাল বলেন, এই সেতু আমাদের বহু দিনের দাবি ছিল। এখন যেভাবে সংযোগ সড়ক ভেঙে গেছে, মনে হচ্ছে কাজের সময় কেউ দেখভাল করেনি। প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর এমন দশা হলে জনগণের ভরসা কোথায়-এমন প্রশ্ন তোলেন ভবেশ পাল।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন,টানা কয়েকদিনের বৃষ্টির কারণে নবনির্মিত সেতুর সংযোগ সড়কে ভাঙন দেখা দিয়েছে। বৃষ্টির পানির চাপেই মূলত মাটি সরে গেছে। আগামী কয়েকদিনের আবহাওয়ার উন্নতি হলে দ্রুত মেরামতের কাজ শুরু করা হবে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে সেতু নির্মাণের কয়েক মাসেই এপ্রোচ সড়কে ধ্বস
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে সেতু নির্মাণের কয়েক মাসেই এপ্রোচ সড়কে ধ্বস

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৫

featured Image

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন এলাকার সেতু নির্মানের কয়েক মাস না যেতেই এপ্রোচ সড়কে ধ্বস ও গর্তের সৃষ্টি হয়েছে। এতে স্কুলপথে শিক্ষার্থীদের চলাচল যেমন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, তেমনি ব্যাহত হচ্ছে স্থানীয়দের দৈনন্দিন যোগাযোগ।
গতকাল শনিবার দুপুর ২ টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ছাতিয়ানতলী সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন এলাকায় খালের ওপর নির্মিত সেতুর সংযোগ সড়কের একাধিক স্থানে মাটি দেবে গিয়ে ফাটল ও ধস দেখা দিয়েছে। রাস্তার পাশে খালের দিকে মাটি সরে গিয়ে বড় গর্ত তৈরি হয়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় স্থানীয়রা আতঙ্কে চলাচল করছেন।
জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে ৪০ লাখ ৫০ হাজার ৭১১ টাকা ব্যয়ে ১১ মিটার দৈর্ঘ্য সেতুটি নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান এম এস মাদার ইন্টারন্যাশনাল। সেতুটির নির্মাণ কাজ শেষ হয় ২০২৪ সালের ৩০ নভেম্বর। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রকল্প পরিচালনায় এবং বাস্তবায়ন করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিস।
স্থানীয়রা অভিযোগ করে জানান, নির্মাণকাজের শুরু থেকেই সঠিক তদারকির অভাব ছিল। ব্যবহার করা হয়েছে নিম্নমানের নির্মাণসামগ্রী, মাটি প্যাকিং করা হয়নি ঠিকভাবে। পানিনিষ্কাশনের কোনো পরিকল্পনাও ছিল না, ফলে বৃষ্টির পানিতে ভেসে যাচ্ছে সড়কের মাটি। তারা আরো জানান, কয়েকদিনের বর্ষণেই রাস্তার মাটি সরে গর্ত সৃষ্টি হয়েছে। খালের পাশে কোনো সুরক্ষা দেয়াল বা ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি সরতে না পেরে সড়ক ধসে পড়েছে।
ছাতিয়ানতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, আমাদের বিদ্যালয়ে অনেক শিক্ষার্থী এই সড়ক দিয়েই স্কুলে আসে। রাস্তা ধসে পড়ায় ওদের চলাচল এখন জীবনের ঝুঁকির মধ্যে পড়েছে। দ্রুত সংস্কার না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
ছাতিয়ানতলী গ্রামের বাসিন্দা ভবেশ পাল বলেন, এই সেতু আমাদের বহু দিনের দাবি ছিল। এখন যেভাবে সংযোগ সড়ক ভেঙে গেছে, মনে হচ্ছে কাজের সময় কেউ দেখভাল করেনি। প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর এমন দশা হলে জনগণের ভরসা কোথায়-এমন প্রশ্ন তোলেন ভবেশ পাল।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন,টানা কয়েকদিনের বৃষ্টির কারণে নবনির্মিত সেতুর সংযোগ সড়কে ভাঙন দেখা দিয়েছে। বৃষ্টির পানির চাপেই মূলত মাটি সরে গেছে। আগামী কয়েকদিনের আবহাওয়ার উন্নতি হলে দ্রুত মেরামতের কাজ শুরু করা হবে।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত