মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা সেবা ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ভার্চুয়াল জুম মিটিংয়ের মাধ্যমে দেশের ১০০টি প্রশিক্ষণ কেন্দ্রের সঙ্গে একযোগে সিরাজদীখান উপজেলা কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করা হয়।
উদ্বোধন ঘোষণা করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসিফ উল্লাহ, উপজেলা আইসিটি কর্মকর্তা শায়লা সারমীন তন্বীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
উল্লেখ্য, ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় এসব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে স্থানীয় জনগণের আইসিটি দক্ষতা উন্নয়ন ও সরকারি সেবা সহজীকরণে ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

মতামত