আপডেট : রোববার, ১৭ মে ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে ১০ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ: সৎ মামা আটক

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে।গতকাল শনিবার (১৬ মে) বিকেল ৩টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চান্দের চর গ্রামের মদিনাপাড়ায় নিজ বসতবাড়ি থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের সৎ মামাকে আটক করা হয়েছে।
 
​নিহত আছিয়া আক্তার (১০) ওই গ্রামের কুয়েত প্রবাসী আনোয়ার হোসেন ও নাজমা বেগম দম্পতির মেয়ে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী আনোয়ার হোসেনের বাড়িতে তার স্ত্রী নাজমা বেগম ও সৎ শ্যালক রাজা বসবাস করতেন। শনিবার বিকেলে ঘরের ভেতর আছিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। নিহতের গলায় শ্বাসরোধের চিহ্ন এবং ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয়েছে।
 
​ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সৎ মামা রাজা (৪৫)-কে আটক করে। আটক রাজা বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার তেঁতুলবাড়িয়া গ্রামের মৃত আইয়ুব আলী হাওলাদারের ছেলে।
 
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। শিশুটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রাথমিকভাবে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের সৎ মামাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
 
​ওসি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে ১০ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ: সৎ মামা আটক
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে ১০ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ: সৎ মামা আটক

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের সিরাজদীখানে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে।গতকাল শনিবার (১৬ মে) বিকেল ৩টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চান্দের চর গ্রামের মদিনাপাড়ায় নিজ বসতবাড়ি থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের সৎ মামাকে আটক করা হয়েছে।
 
​নিহত আছিয়া আক্তার (১০) ওই গ্রামের কুয়েত প্রবাসী আনোয়ার হোসেন ও নাজমা বেগম দম্পতির মেয়ে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী আনোয়ার হোসেনের বাড়িতে তার স্ত্রী নাজমা বেগম ও সৎ শ্যালক রাজা বসবাস করতেন। শনিবার বিকেলে ঘরের ভেতর আছিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। নিহতের গলায় শ্বাসরোধের চিহ্ন এবং ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয়েছে।
 
​ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সৎ মামা রাজা (৪৫)-কে আটক করে। আটক রাজা বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার তেঁতুলবাড়িয়া গ্রামের মৃত আইয়ুব আলী হাওলাদারের ছেলে।
 
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। শিশুটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রাথমিকভাবে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের সৎ মামাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
 
​ওসি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত