আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদীখানে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এ প্যারেড অনুষ্ঠিত হয়। এতে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় আনসার-ভিডিপি সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
জানা যায়, উপজেলায় এ বছর মোট ১৩২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে। পূজা উপলক্ষে প্রতিটি মণ্ডপে ছয়জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি পোশাকে ও সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন পুলিশ সদস্যরা। এছাড়া প্রতিটি পূজামণ্ডপের নিজস্ব স্বেচ্ছাসেবীরাও সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সহায়তা করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা পল্লবী সুলতানা।
প্যারেডে মণ্ডপে নিয়োজিত পুরুষ ও মহিলা সদস্যরা অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আনসার ও ভিডিপি সদস্যদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, দুর্গাপূজা ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। মণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তার জন্য পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ নিয়োজিত থাকবে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

মতামত