প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মুন্সীগঞ্জের সিরাজদীখান উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোতালেব হোসেন মনির, অভিভাবক সদস্য শাহীন হাওলাদারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
এ সময় বিদ্যালয়ের আঙিনায় প্রায় ৫০টি বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করা হয়।
ইউএনও রুম্পা ঘোষ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের বিকল্প নেই। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সবুজ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করা সম্ভব বলে মত দেন তিনি।
মতামত