মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক পরিস্থিতি ও চিকিৎসাসেবার মান পর্যবেক্ষণে পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ। গতকাল শনিবার দুপুরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে সরাসরি মতামত নেন। এ সময় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ও পরিচ্ছন্নতা নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
তিনি বলেন, হাসপাতালের নিরাপত্তা ও নজরদারি জোরদারে ২০টি আধুনিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। হাসপাতাল প্রাঙ্গণ ও ওয়ার্ডগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে তাৎক্ষণিকভাবে ৭ জন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। রোগী ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে ৪ জন দক্ষ সিকিউরিটি গার্ড মোতায়েন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামশেদ করিদী, মো. আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী এবং যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মতামত