মুন্সীগঞ্জ জেলা পুলিশের সিরাজদীখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহিম আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সুপার কার্যালয়ে পদোন্নতি উপলক্ষে তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কামরান হোসেনসহ অন্যান্য উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।
পদোন্নতি জনিত কারণে মো. ইব্রাহিমকে ভোলা জেলার সদর সার্কেলে পদায়িত করা হয়েছে এবং তাকে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য, মো. ইব্রাহিম ৩৬তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন।
মতামত