আপডেট : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

স্থাপনের ৫ বছর পর প্রাণ ফিরল দূর্গম চরে, ৫ টাকাতেই মিলবে চিকিৎসা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের দূর্গম চর বেহেরপাড়ায় উদ্বোধন করা হয়েছে কমিউনিটি ক্লিনিক। এতে ওই দূর্গম চরের ৫ হাজারেরও অধিক মানুষ মাত্র ৫ টাকায় পাবে চিকিৎসা। 
সোমবার (৩১ আগষ্ট) দুপুরে এই ক্লিনিক উদ্বোধন করা হয়। 
২০২১ সালে ক্লিনিকটির ভবন নির্মাণ হলেও এতদিন উদ্বোধন কিংবা নিয়মিত সেবা চালু হয়নি। ফলে শিশু, নারী ও বয়স্কদের ছোটখাটো অসুস্থতার জন্য দূর্গম চরের মানুষদের পদ্মা সেতু পারি দিয়ে  দূরের হাসপাতাল বা বেসরকারি ক্লিনিকে ছুটতে হতো। খরচের পাশাপাশি নদী পার হতে গিয়ে পরতে হতো বিরম্বনায়।  
ওই ক্লিনিকে কর্মী এখনো সরকারীভাবে নিয়োগ না হওয়ায় আপাতত সম্পাহে দুই দিন প্রতি সোমবার ও বৃহস্পতিবার, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লিনিকে সেবা দেওয়া হবে। মাত্র ৫ টাকার বিনিময়ে মিলবে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ।
এর আগে গত ১৯ আগস্ট ওই ক্লিনিকটি পরিদর্শন করেন টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মালেক। পরিদর্শনের সময় চরের মানুষের দূর্দশা দেখে তার উদ্যোগেই দ্রুত কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়।
উদ্বোধনের সময় স্বাস্থ্য কর্মকর্তা ছাড়া আরোও  উপস্থিত ছিলেন, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মেরিনা জাহান মুন্নী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক শাহিনুর বেগম, স্বাস্থ্য সহকারী রীনা আক্তার, ৩ নং ওয়ার্ড সদস্য শফিক হালদার খোকন, CHCP কৌশিক সূত্রধর ও লুৎফর রহমান শেখ।
স্থানীয়রা বলছেন, পাঁচ বছর ধরে ভবনটা পড়ে ছিল। এখন চালু হওয়ায় আমাদের অনেক উপকার হবে। ৫ টাকায় ডাক্তার-ওষুধ পাওয়া মানে গরিব মানুষের জন্য বড় স্বস্তি।
এ ব্যাপারে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক বলেন, ভবন নির্মানের কাজ ২০২১ সালে শেষ  হলেও আজ চিকিৎসা কার্যক্রম শুরু করলাম। ওই ক্লিনিকে এখনো কর্মকর্তাম কর্মচারী সরকারীভাবে নিয়োগ না হওয়ায় আপতত পাশের
ক্লিনিকগুলো হতে লোকবল নিয়ে সপ্তাহে দু-দিন চিকিৎসার ব্যবস্থা করছি। চরের মানুষরা মাত্র ৫ টাকায় চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষুধ নিতে পারবে। 
স্থানীয়দের দাবি, নির্ধারিত দিনে নিয়মিত সেবা চালু রাখা এবং ভবিষ্যতে সেবার সময় আরও বাড়ানো। দীর্ঘ প্রতীক্ষার পর চালু হওয়া ওই ক্লিনিক এখন থেকে চর বেহেরপাড়ার মানুষের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবার ভরসার জায়গা হয়ে উঠবে বলেই আশা এলাকাবাসীর।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

স্থাপনের ৫ বছর পর প্রাণ ফিরল দূর্গম চরে, ৫ টাকাতেই মিলবে চিকিৎসা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

স্থাপনের ৫ বছর পর প্রাণ ফিরল দূর্গম চরে, ৫ টাকাতেই মিলবে চিকিৎসা

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের দূর্গম চর বেহেরপাড়ায় উদ্বোধন করা হয়েছে কমিউনিটি ক্লিনিক। এতে ওই দূর্গম চরের ৫ হাজারেরও অধিক মানুষ মাত্র ৫ টাকায় পাবে চিকিৎসা। 
সোমবার (৩১ আগষ্ট) দুপুরে এই ক্লিনিক উদ্বোধন করা হয়। 
২০২১ সালে ক্লিনিকটির ভবন নির্মাণ হলেও এতদিন উদ্বোধন কিংবা নিয়মিত সেবা চালু হয়নি। ফলে শিশু, নারী ও বয়স্কদের ছোটখাটো অসুস্থতার জন্য দূর্গম চরের মানুষদের পদ্মা সেতু পারি দিয়ে  দূরের হাসপাতাল বা বেসরকারি ক্লিনিকে ছুটতে হতো। খরচের পাশাপাশি নদী পার হতে গিয়ে পরতে হতো বিরম্বনায়।  
ওই ক্লিনিকে কর্মী এখনো সরকারীভাবে নিয়োগ না হওয়ায় আপাতত সম্পাহে দুই দিন প্রতি সোমবার ও বৃহস্পতিবার, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লিনিকে সেবা দেওয়া হবে। মাত্র ৫ টাকার বিনিময়ে মিলবে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ।
এর আগে গত ১৯ আগস্ট ওই ক্লিনিকটি পরিদর্শন করেন টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মালেক। পরিদর্শনের সময় চরের মানুষের দূর্দশা দেখে তার উদ্যোগেই দ্রুত কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়।
উদ্বোধনের সময় স্বাস্থ্য কর্মকর্তা ছাড়া আরোও  উপস্থিত ছিলেন, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মেরিনা জাহান মুন্নী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক শাহিনুর বেগম, স্বাস্থ্য সহকারী রীনা আক্তার, ৩ নং ওয়ার্ড সদস্য শফিক হালদার খোকন, CHCP কৌশিক সূত্রধর ও লুৎফর রহমান শেখ।
স্থানীয়রা বলছেন, পাঁচ বছর ধরে ভবনটা পড়ে ছিল। এখন চালু হওয়ায় আমাদের অনেক উপকার হবে। ৫ টাকায় ডাক্তার-ওষুধ পাওয়া মানে গরিব মানুষের জন্য বড় স্বস্তি।
এ ব্যাপারে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক বলেন, ভবন নির্মানের কাজ ২০২১ সালে শেষ  হলেও আজ চিকিৎসা কার্যক্রম শুরু করলাম। ওই ক্লিনিকে এখনো কর্মকর্তাম কর্মচারী সরকারীভাবে নিয়োগ না হওয়ায় আপতত পাশের
ক্লিনিকগুলো হতে লোকবল নিয়ে সপ্তাহে দু-দিন চিকিৎসার ব্যবস্থা করছি। চরের মানুষরা মাত্র ৫ টাকায় চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষুধ নিতে পারবে। 
স্থানীয়দের দাবি, নির্ধারিত দিনে নিয়মিত সেবা চালু রাখা এবং ভবিষ্যতে সেবার সময় আরও বাড়ানো। দীর্ঘ প্রতীক্ষার পর চালু হওয়া ওই ক্লিনিক এখন থেকে চর বেহেরপাড়ার মানুষের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবার ভরসার জায়গা হয়ে উঠবে বলেই আশা এলাকাবাসীর।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত