আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে দ্বিতীয় বিয়ে প্রবাসীর স্ত্রীর, আদালতে মামলা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে এক প্রবাসীর স্ত্রী স্বর্ণালংকার, নগদ অর্থ ও মুঠোফোন নিয়ে অন্যত্র চলে গিয়ে দ্বিতীয় বিয়ে করায় রোববার মুন্সীগঞ্জ আদালতে মামলা করেছেন প্রবাসীর বাবা আমিরুল ঢালী।

মামলায় প্রবাসীর স্ত্রী লামিয়া আক্তার প্রিয়া, তাঁর বাবা ধলু হাওলাদার, মা রেহানা বেগম ও লামিয়ার দ্বিতীয় স্বামী মো. রাসেলকে আসামি করা হয়েছে।

সম্প্রতি লামিয়া তাঁর স্বামীর বাড়ি থেকে ১৭ ভরি স্বর্ণালংকার, নগদ পাঁচ লাখ টাকা ও দুটি আইফোন ১৫ প্রো ম্যাক্স নিয়ে চলে যান। পরে তিনি অন্য এক ব্যক্তিকে বিয়ে করেছেন বলে জানতে পারেন পরিবারের সদস্যরা।

প্রবাসী রবিন ঢালী বলেন, বিয়ের পর তাঁদের সংসার ভালোভাবেই চলছিল। স্ত্রীকে কানাডায় নেওয়ার জন্য তিনি আইইএলটিএস করিয়েছেন এবং ভিসা প্রক্রিয়ারও চেষ্টা করছিলেন। হঠাৎ স্ত্রী বাড়ি থেকে চলে যাওয়ার পর জানতে পারেন, তিনি অন্য একজনকে বিয়ে করেছেন। রবিনের দাবি, তাঁকে আইনগতভাবে তালাক না দিয়েই দ্বিতীয় বিয়ে করা হয়েছে। এ ছাড়া তাঁর স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন লামিয়া আক্তার প্রিয়া। তিনি বলেন, রবিনের সঙ্গে তাঁর বিয়ে হলেও তিনি সংসার করতে আসতেন না এবং তাঁকে কানাডায় নেওয়ার ব্যবস্থাও করতে পারেননি। এ কারণে তিনি রবিনকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করেছেন। বিয়ের সময় তাঁকে দেওয়া স্বর্ণালংকার তিনি সঙ্গে নিয়ে এসেছেন বলে জানান। তবে নগদ টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।

প্রবাসী রবিন ঢালীর বাবা আমিরুল ঢালী বলেন, আমার পুত্রবধূ আমাদের বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। আমি আদালতে মামলা করেছি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে দ্বিতীয় বিয়ে প্রবাসীর স্ত্রীর, আদালতে মামলা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে দ্বিতীয় বিয়ে প্রবাসীর স্ত্রীর, আদালতে মামলা

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে এক প্রবাসীর স্ত্রী স্বর্ণালংকার, নগদ অর্থ ও মুঠোফোন নিয়ে অন্যত্র চলে গিয়ে দ্বিতীয় বিয়ে করায় রোববার মুন্সীগঞ্জ আদালতে মামলা করেছেন প্রবাসীর বাবা আমিরুল ঢালী।

মামলায় প্রবাসীর স্ত্রী লামিয়া আক্তার প্রিয়া, তাঁর বাবা ধলু হাওলাদার, মা রেহানা বেগম ও লামিয়ার দ্বিতীয় স্বামী মো. রাসেলকে আসামি করা হয়েছে।

সম্প্রতি লামিয়া তাঁর স্বামীর বাড়ি থেকে ১৭ ভরি স্বর্ণালংকার, নগদ পাঁচ লাখ টাকা ও দুটি আইফোন ১৫ প্রো ম্যাক্স নিয়ে চলে যান। পরে তিনি অন্য এক ব্যক্তিকে বিয়ে করেছেন বলে জানতে পারেন পরিবারের সদস্যরা।

প্রবাসী রবিন ঢালী বলেন, বিয়ের পর তাঁদের সংসার ভালোভাবেই চলছিল। স্ত্রীকে কানাডায় নেওয়ার জন্য তিনি আইইএলটিএস করিয়েছেন এবং ভিসা প্রক্রিয়ারও চেষ্টা করছিলেন। হঠাৎ স্ত্রী বাড়ি থেকে চলে যাওয়ার পর জানতে পারেন, তিনি অন্য একজনকে বিয়ে করেছেন। রবিনের দাবি, তাঁকে আইনগতভাবে তালাক না দিয়েই দ্বিতীয় বিয়ে করা হয়েছে। এ ছাড়া তাঁর স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন লামিয়া আক্তার প্রিয়া। তিনি বলেন, রবিনের সঙ্গে তাঁর বিয়ে হলেও তিনি সংসার করতে আসতেন না এবং তাঁকে কানাডায় নেওয়ার ব্যবস্থাও করতে পারেননি। এ কারণে তিনি রবিনকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করেছেন। বিয়ের সময় তাঁকে দেওয়া স্বর্ণালংকার তিনি সঙ্গে নিয়ে এসেছেন বলে জানান। তবে নগদ টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।

প্রবাসী রবিন ঢালীর বাবা আমিরুল ঢালী বলেন, আমার পুত্রবধূ আমাদের বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। আমি আদালতে মামলা করেছি।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত