৫৬তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সাড়ে ৭ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা। গত শুক্রবার ভোরে সদর উপজেলার মুক্তারপুর পেট্রোল পাম্প এলাকা থেকে এ দৌড় শুরু হয়। মুক্তারপুর পেট্রোল পাম্প থেকে শুরু হয়ে কাশিপুর, দেওয়ান বাজার, চাম্পাতলা ঢালী বাড়ি হয়ে নির্ধারিত পথ ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয় প্রতিযোগিতা।
আর্টিসানের পৃষ্ঠপোষকতায় মুন্সীগঞ্জ রানার্স গ্রুপের আয়োজনে, সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এ দৌড়ে চার শতাধিক শিশু, কিশোর, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য মেডিকেল টিম, পানীয় জল ও হাইড্রেশনের ব্যবস্থা রাখা হয়। এছাড়া স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক সহায়তা প্রদান করেন। দৌড় শেষে বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দেওয়া হয় এবং তাদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট। এছাড়া লটারির মাধ্যমে ৪০ জনকে পুরস্কৃত করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে মুন্সীগঞ্জে আরেকটি মাইলফলক অর্জিত হয়েছে বলে তিনি মনে করেন। দৌড়কে তিনি সর্বোত্তম ব্যায়াম হিসেবে উল্লেখ করে বলেন, সুস্থ দেহ ও সুন্দর মন বজায় রাখতে দৌড়ের কোনো বিকল্প নেই। এটি মানসিক অবসাদ ও বিষণ্ণতা দূর করতেও সহায়ক। ভবিষ্যতে মুন্সীগঞ্জে এ ধরনের আরও উন্নত ও বড় পরিসরের আয়োজন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মুন্সীগঞ্জ রানার্স গ্রুপের প্রতিষ্ঠাতা দেওয়ান মোহাম্মদ হোসাইন বলেন, “স্বাধীনতা দিবসকে ঘিরে এমন আয়োজনের মাধ্যমে তরুণদের সুস্থ জীবনধারা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।” গ্রুপের এডমিন আহাদুল ইসলাম আহাদ বলেন, “সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা চাই মুন্সীগঞ্জে দৌড়কে জনপ্রিয় করে তুলতে এবং সবাইকে শারীরিকভাবে সক্রিয় রাখতে নিয়মিত এমন আয়োজন করবো।”#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

মতামত