আপডেট : বুধবার, ১৩ আগস্ট ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

স্বামী কারাগারে স্ত্রীকে মারধর ও শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে!

 মুন্সীগঞ্জের গজারিয়ার শীর্ষ সন্ত্রাসী ১৫ মামলার আসামি আমজাদ পুলিশের হাতে আটক হয়ে পাঁচদিন ধরে কারাগারে রয়েছে। এদিক আমজাদ কারাগারে থাকার সুযোগে তার স্ত্রীকে মারধর ও শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

ভুক্তভোগী নির্যাতনের শিকার আমজাদের স্ত্রী সাবিনা আক্তার বলেন, ' স্থানীয় অপরাজনীতির বলি আমজাদ। গত বৃহস্পতিবার রাতে জুনায়েদ, জাহিদ, নাহিদসহ একদল সন্ত্রাসী মব সৃষ্টি করে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করতে থাকে। আশেপাশে লোকজন থাকায় তারা সুবিধা করতে পারেনি, মারধরের পর বাধ্য হয়ে তারা আমজাদকে পুলিশের হাতে তুলে দেয় । আমজাদকে মারধরের ঘটনায় আমি একটি মামলা দায়েরের চেষ্টা করছিলাম এই ঘটনায় হামলাকারীরা আমার উপর ক্ষুব্ধ ছিলো। এ ঘটনার জের ধরে সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত এগারোটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে আমি বসতঘর থেকে বের হয়ে টয়লেটে যাওয়ার সময় আমজাদের উপর হামলাকারীরা অতর্কিতভাবে আমার উপর হামলা চালায়। হামলাকারীদের মধ্যে একজন কাপড় দিয়ে আমার গলায় ফাঁস দেয় অপর একজন আমার হাত বেঁধে ফেলে। তারপর কয়েকজন আমাকে বেধড়ক মারধর করে। শ্লীলতাহানির উদ্দেশ্যে তারা আমার জামা-কাপড় খোলার চেষ্টা করে তবে সুবিধা করতে না পারায় আমাকে নৌকায় তুলে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় আমার প্রতিবেশী একজন বিষয়টি দেখে ফেললে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে আমার শাশুড়ি ও আশেপাশের লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদ করিম জানান,' সোমবার রাত সাড়ে এগারোটার দিকে তাকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। তার গায়ের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে তবে তিনি আশঙ্কা মুক্ত। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে'।

বিষয়টি নিয়ে অভিযুক্ত জুনাইদ, জাহিদসহ কয়েকজনের সাথে যোগাযোগ করা হলে তারা এই ঘটনায় জড়িত নয় বলে জানায়। তাদের দাবি শুধুমাত্র তাদের মামলা দিয়ে হয়রানি করার জন্য আমজাদের বউ সাবিনা নাটক করছে।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন,  'ভুক্তভোগীকে থানায় অভিযোগ করতে বলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখব আমরা। যদি ঘটনার সত্যতা পাওয়া যায় অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে'।

প্রসঙ্গতঃ গত বৃহস্পতিবার ( ৭ আগস্ট) রাত নয়টার দিকে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রাম থেকে শীর্ষ সন্ত্রাসী ১৫ মামলার আসামি আমজাদকে গ্রেফতার করে গজারিয়া থানা পুলিশ। সে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের মোজাফফর বেপারীর ছেলে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

স্বামী কারাগারে স্ত্রীকে মারধর ও শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে!
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

স্বামী কারাগারে স্ত্রীকে মারধর ও শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে!

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৫

featured Image

 মুন্সীগঞ্জের গজারিয়ার শীর্ষ সন্ত্রাসী ১৫ মামলার আসামি আমজাদ পুলিশের হাতে আটক হয়ে পাঁচদিন ধরে কারাগারে রয়েছে। এদিক আমজাদ কারাগারে থাকার সুযোগে তার স্ত্রীকে মারধর ও শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

ভুক্তভোগী নির্যাতনের শিকার আমজাদের স্ত্রী সাবিনা আক্তার বলেন, ' স্থানীয় অপরাজনীতির বলি আমজাদ। গত বৃহস্পতিবার রাতে জুনায়েদ, জাহিদ, নাহিদসহ একদল সন্ত্রাসী মব সৃষ্টি করে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করতে থাকে। আশেপাশে লোকজন থাকায় তারা সুবিধা করতে পারেনি, মারধরের পর বাধ্য হয়ে তারা আমজাদকে পুলিশের হাতে তুলে দেয় । আমজাদকে মারধরের ঘটনায় আমি একটি মামলা দায়েরের চেষ্টা করছিলাম এই ঘটনায় হামলাকারীরা আমার উপর ক্ষুব্ধ ছিলো। এ ঘটনার জের ধরে সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত এগারোটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে আমি বসতঘর থেকে বের হয়ে টয়লেটে যাওয়ার সময় আমজাদের উপর হামলাকারীরা অতর্কিতভাবে আমার উপর হামলা চালায়। হামলাকারীদের মধ্যে একজন কাপড় দিয়ে আমার গলায় ফাঁস দেয় অপর একজন আমার হাত বেঁধে ফেলে। তারপর কয়েকজন আমাকে বেধড়ক মারধর করে। শ্লীলতাহানির উদ্দেশ্যে তারা আমার জামা-কাপড় খোলার চেষ্টা করে তবে সুবিধা করতে না পারায় আমাকে নৌকায় তুলে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় আমার প্রতিবেশী একজন বিষয়টি দেখে ফেললে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে আমার শাশুড়ি ও আশেপাশের লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদ করিম জানান,' সোমবার রাত সাড়ে এগারোটার দিকে তাকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। তার গায়ের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে তবে তিনি আশঙ্কা মুক্ত। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে'।

বিষয়টি নিয়ে অভিযুক্ত জুনাইদ, জাহিদসহ কয়েকজনের সাথে যোগাযোগ করা হলে তারা এই ঘটনায় জড়িত নয় বলে জানায়। তাদের দাবি শুধুমাত্র তাদের মামলা দিয়ে হয়রানি করার জন্য আমজাদের বউ সাবিনা নাটক করছে।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন,  'ভুক্তভোগীকে থানায় অভিযোগ করতে বলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখব আমরা। যদি ঘটনার সত্যতা পাওয়া যায় অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে'।

প্রসঙ্গতঃ গত বৃহস্পতিবার ( ৭ আগস্ট) রাত নয়টার দিকে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রাম থেকে শীর্ষ সন্ত্রাসী ১৫ মামলার আসামি আমজাদকে গ্রেফতার করে গজারিয়া থানা পুলিশ। সে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের মোজাফফর বেপারীর ছেলে।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত