আপডেট : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

হাতপাখা প্রতীকে ভোটের আহ্বান, টঙ্গীবাড়ীতে ইসলামী আন্দোলনের উঠান বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের বেহেরপাড়া গ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২-২-২০২৬) দুপুর ৩টায় ৩নং ওয়ার্ড ইসলামী আন্দোলনের আয়োজনে সাবেক ইউপি সদস্য হায়দার আলী হালদারের বাড়ির উঠানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা সেক্রেটারি গাজী রফিকুল ইসলাম বাদল, টঙ্গীবাড়ী উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল্লাহ সরদার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সৌদি আরব শাখা, প্রবাসী) মাওলানা আলহাজ্ব আল আমিন খলিফা।
স্থানীয় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ উঠান বৈঠকে এলাকার রাস্তাঘাটের বেহাল দশা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সংকট এবং কর্মসংস্থানের অভাবসহ নানা সমস্যা তুলে ধরা হয়। পাশাপাশি এসব সমস্যা সমাধানে ইসলামী আন্দোলনের উন্নয়ন ভাবনা ও রাজনৈতিক দিকনির্দেশনা উপস্থাপন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন বলেন, “জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।” তিনি আসন্ন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য স্থানীয় ভোটারদের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, হাতপাখা প্রতীক সৎ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাজনীতির প্রতীক, যার মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করা সম্ভব।
বক্তারা বলেন, ইসলামী আন্দোলন ক্ষমতার রাজনীতি নয়, বরং জনগণের কল্যাণে রাজনীতি করতে চায়। তারা এলাকার অবকাঠামো উন্নয়ন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে বাস্তবসম্মত প্রতিশ্রুতি দেন।
বৈঠকে উপস্থিত স্থানীয় বাসিন্দারা নিজেদের সমস্যা ও প্রত্যাশার কথা সরাসরি নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন। নেতৃবৃন্দ মনোযোগ সহকারে সেসব কথা শোনেন এবং জনগণের সঙ্গে এ ধরনের উঠান বৈঠক আগামীতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হাতপাখা প্রতীকে ভোটের আহ্বান, টঙ্গীবাড়ীতে ইসলামী আন্দোলনের উঠান বৈঠক
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

হাতপাখা প্রতীকে ভোটের আহ্বান, টঙ্গীবাড়ীতে ইসলামী আন্দোলনের উঠান বৈঠক

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের বেহেরপাড়া গ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২-২-২০২৬) দুপুর ৩টায় ৩নং ওয়ার্ড ইসলামী আন্দোলনের আয়োজনে সাবেক ইউপি সদস্য হায়দার আলী হালদারের বাড়ির উঠানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা সেক্রেটারি গাজী রফিকুল ইসলাম বাদল, টঙ্গীবাড়ী উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল্লাহ সরদার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সৌদি আরব শাখা, প্রবাসী) মাওলানা আলহাজ্ব আল আমিন খলিফা।
স্থানীয় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ উঠান বৈঠকে এলাকার রাস্তাঘাটের বেহাল দশা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সংকট এবং কর্মসংস্থানের অভাবসহ নানা সমস্যা তুলে ধরা হয়। পাশাপাশি এসব সমস্যা সমাধানে ইসলামী আন্দোলনের উন্নয়ন ভাবনা ও রাজনৈতিক দিকনির্দেশনা উপস্থাপন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন বলেন, “জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।” তিনি আসন্ন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য স্থানীয় ভোটারদের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, হাতপাখা প্রতীক সৎ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাজনীতির প্রতীক, যার মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করা সম্ভব।
বক্তারা বলেন, ইসলামী আন্দোলন ক্ষমতার রাজনীতি নয়, বরং জনগণের কল্যাণে রাজনীতি করতে চায়। তারা এলাকার অবকাঠামো উন্নয়ন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে বাস্তবসম্মত প্রতিশ্রুতি দেন।
বৈঠকে উপস্থিত স্থানীয় বাসিন্দারা নিজেদের সমস্যা ও প্রত্যাশার কথা সরাসরি নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন। নেতৃবৃন্দ মনোযোগ সহকারে সেসব কথা শোনেন এবং জনগণের সঙ্গে এ ধরনের উঠান বৈঠক আগামীতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত