আপডেট : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

হাসাইল-কামারখাড়া সড়কের বাইনখাড়া জোড়া ব্রিজের মুখ বন্ধ করে বালু ভরাট: ক্ষুব্ধ এলাকাবাসী

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল-কামারখাড়া আঞ্চলিক সড়কের বাইনখাড়া জোড়া ব্রিজ সংলগ্ন গুরুত্বপূর্ণ ফসলি জমি ও জলাশয় ভরাটের মহোৎসব চলছে। অভিযোগ উঠেছে, স্থানীয় প্রভাবশালীরা ব্রিজের পানির প্রবাহের মুখ নামমাত্র খোলা রেখে চারপাশের বিপুল পরিমাণ কৃষি জমি বালু দিয়ে ভরাট করে ফেলছে। এতে স্থানীয় কৃষক ও বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
​বুধবার(২ সেপ্টেম্বর)  দুপুরে সরেজমিনে গিয়ে জানা গেছে, ব্রিজের নিচ দিয়ে বর্ষাকালে স্বাভাবিক পানি প্রবাহ চালু থাকে এবং শুষ্ক মৌসুমে এসব জমিতে বিপুল পরিমাণ ফসল ফলে। কিন্তু সম্প্রতি একটি মহল কোনো তোয়াক্কা না করে বাইনখাড়া জোড়া ব্রিজের মুখ চেপে ধরে ড্রেজার ও বালুর পাইপ বসিয়ে ফসলি জমি ভরাট শুরু করেছে। ফলে স্থানীয় জলমহাল ও পানি নিষ্কাশন ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়েছে।
​এলাকাবাসীর আশঙ্কা, ব্রিজের মুখ বন্ধ করে এভাবে জমি ভরাট করা হলে আসন্ন বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এতে সামান্য বৃষ্টিতেই আশপাশের বসতবাড়ি ও বিস্তীর্ণ ফসলি জমিতে দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা সৃষ্টি হবে এবং কৃষকদের মারাত্মক ক্ষয়ক্ষতি পোহাতে হবে।
​এ বিষয়ে স্থানীয় এক প্রবীণ বাসিন্দা জানান, "এমনিতেই উপজেলার কৃষিজমি দিন দিন কমে যাচ্ছে, তার ওপর জোড়া ব্রিজের মতো একটি গুরুত্বপূর্ণ কালভার্ট-ব্রিজের মুখ বন্ধ করে যেভাবে রাতারাতি বালু ফেলা হচ্ছে, তাতে কালক্রমে পুরো এলাকা পানির নিচে তলিয়ে যাবে। আমরা বারবার বারণ করলেও তারা কারো কথা শুনছে না।"
​স্থানীয় কৃষকরা অবিলম্বে এই অবৈধ বালু ভরাট বন্ধ করার জন্য এবং বাইনখাড়া জোড়া ব্রিজের স্বাভাবিক পানি চলাচল পথ পুনরুদ্ধার করতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আশু হস্তক্ষেপ দাবি করেছেন।
এবিষয়ে জ্রেজারের সাথে সম্পৃক্ত রুবেলের সাথে যোগাযোগ করা হলে সে জানায় আমি এই জমির মালিকও না আমি এবিষয়ে কিছু জানিনা তবে যতুটুকু জানা এখানে একটি হাসপাতাল হবে।
এবিষয়ে টঙ্গিবাড়ী উপজেলায় নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানীয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হাসাইল-কামারখাড়া সড়কের বাইনখাড়া জোড়া ব্রিজের মুখ বন্ধ করে বালু ভরাট: ক্ষুব্ধ এলাকাবাসী
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

হাসাইল-কামারখাড়া সড়কের বাইনখাড়া জোড়া ব্রিজের মুখ বন্ধ করে বালু ভরাট: ক্ষুব্ধ এলাকাবাসী

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল-কামারখাড়া আঞ্চলিক সড়কের বাইনখাড়া জোড়া ব্রিজ সংলগ্ন গুরুত্বপূর্ণ ফসলি জমি ও জলাশয় ভরাটের মহোৎসব চলছে। অভিযোগ উঠেছে, স্থানীয় প্রভাবশালীরা ব্রিজের পানির প্রবাহের মুখ নামমাত্র খোলা রেখে চারপাশের বিপুল পরিমাণ কৃষি জমি বালু দিয়ে ভরাট করে ফেলছে। এতে স্থানীয় কৃষক ও বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
​বুধবার(২ সেপ্টেম্বর)  দুপুরে সরেজমিনে গিয়ে জানা গেছে, ব্রিজের নিচ দিয়ে বর্ষাকালে স্বাভাবিক পানি প্রবাহ চালু থাকে এবং শুষ্ক মৌসুমে এসব জমিতে বিপুল পরিমাণ ফসল ফলে। কিন্তু সম্প্রতি একটি মহল কোনো তোয়াক্কা না করে বাইনখাড়া জোড়া ব্রিজের মুখ চেপে ধরে ড্রেজার ও বালুর পাইপ বসিয়ে ফসলি জমি ভরাট শুরু করেছে। ফলে স্থানীয় জলমহাল ও পানি নিষ্কাশন ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়েছে।
​এলাকাবাসীর আশঙ্কা, ব্রিজের মুখ বন্ধ করে এভাবে জমি ভরাট করা হলে আসন্ন বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এতে সামান্য বৃষ্টিতেই আশপাশের বসতবাড়ি ও বিস্তীর্ণ ফসলি জমিতে দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা সৃষ্টি হবে এবং কৃষকদের মারাত্মক ক্ষয়ক্ষতি পোহাতে হবে।
​এ বিষয়ে স্থানীয় এক প্রবীণ বাসিন্দা জানান, "এমনিতেই উপজেলার কৃষিজমি দিন দিন কমে যাচ্ছে, তার ওপর জোড়া ব্রিজের মতো একটি গুরুত্বপূর্ণ কালভার্ট-ব্রিজের মুখ বন্ধ করে যেভাবে রাতারাতি বালু ফেলা হচ্ছে, তাতে কালক্রমে পুরো এলাকা পানির নিচে তলিয়ে যাবে। আমরা বারবার বারণ করলেও তারা কারো কথা শুনছে না।"
​স্থানীয় কৃষকরা অবিলম্বে এই অবৈধ বালু ভরাট বন্ধ করার জন্য এবং বাইনখাড়া জোড়া ব্রিজের স্বাভাবিক পানি চলাচল পথ পুনরুদ্ধার করতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আশু হস্তক্ষেপ দাবি করেছেন।
এবিষয়ে জ্রেজারের সাথে সম্পৃক্ত রুবেলের সাথে যোগাযোগ করা হলে সে জানায় আমি এই জমির মালিকও না আমি এবিষয়ে কিছু জানিনা তবে যতুটুকু জানা এখানে একটি হাসপাতাল হবে।
এবিষয়ে টঙ্গিবাড়ী উপজেলায় নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানীয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। 

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত