আপডেট : রোববার, ১৪ জুন ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

১৬ দিনের ব্যবধানে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা, শিশুসহ ২ জনকে যৌন নিপীড়ন; আটক-৭

মুন্সীগঞ্জের গজারিয়ায় ১৬ দিনের ব্যবধানে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা,শিশুসহ ২ জনকে যৌন নিপীড়ন ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী এ পর্যন্ত ৭জনকে আটক করেছে।
 
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় সংঘটিত এসব ঘটনায় ভুক্তভোগীদের পরিবার আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঘটনাগুলো নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
 
জানা যায়, গত ২৯ মে উপজেলার বড় ভাটেরচর গ্রামে হালিমা আক্তার (১৮) নামে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। পরে তার মরদেহ গলায় সালোয়ার পেঁচিয়ে নদীতে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করে। তারা বর্তমানে জেলহাজতে রয়েছেন। আসামীরা হলেন, বড় ভাটেরচর এলাকার চার বাসিন্দা আবু কালাম (৪৮), জামাল হোসেন (৪৪), রাসেল মিয়া (৪৪) এবং আল আমিন প্রধানকে (৫০)। 
 
এ ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ৮ জুন উপজেলার একটি এলাকায় পাঁচ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মঞ্জু (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করে গজারিয়া থানা পুলিশ।
 
গ্রেপ্তারকৃত মঞ্জু গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের করিমখাঁ গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি বর্তমানে সপরিবারে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় বসবাস করতেন এবং ভবেরচর ঈদগাহ এলাকার একটি রেস্টুরেন্টে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
 
আদালত সূত্রে জানা গেছে, তিনিও বর্তমানে জেলহাজতে রয়েছেন। তবে অভিযুক্তের পরিবারের দাবি, মঞ্জু দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন এবং তার চিকিৎসা চলছে।
 
এর পাঁচ দিন পর, গত ১২ জুন রাত ৯টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তা এলাকায় এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশ। এর আগে স্থানীয় জনতা তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
 
আটক দুই ব্যক্তি হলেন মধ্য ভাটেরচর গ্রামের নজরুল ইসলামের ছেলে রাকিব (২৮) এবং রাজশাহীর বোয়ালিয়া থানার বাবুলের ছেলে ফয়সাল (২৩)। স্থানীয়দের দাবি, তারা দুজনই মাদকসেবী হিসেবে এলাকায় পরিচিত। গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম জানান, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত দুই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
 
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী বলেন, ১৬ দিনের মধ্যে ঘটে যাওয়া তিনটি ঘটনাকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। তরুণী হত্যা, নারী ও শিশু নির্যাতনের পৃথক তিন মামলায় এ পর্যন্ত ৭জনকে আটক করা হয়েছে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
 
এদিকে একের পর এক এমন নৃশংস ঘটনার পর উপজেলার সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ, ক্ষোভ ও নিরাপত্তাহীনতা বেড়েছে। স্থানীয়রা অপরাধ দমনে পুলিশি টহল জোরদার এবং জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

১৬ দিনের ব্যবধানে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা, শিশুসহ ২ জনকে যৌন নিপীড়ন; আটক-৭
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

১৬ দিনের ব্যবধানে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা, শিশুসহ ২ জনকে যৌন নিপীড়ন; আটক-৭

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের গজারিয়ায় ১৬ দিনের ব্যবধানে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা,শিশুসহ ২ জনকে যৌন নিপীড়ন ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী এ পর্যন্ত ৭জনকে আটক করেছে।
 
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় সংঘটিত এসব ঘটনায় ভুক্তভোগীদের পরিবার আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঘটনাগুলো নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
 
জানা যায়, গত ২৯ মে উপজেলার বড় ভাটেরচর গ্রামে হালিমা আক্তার (১৮) নামে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। পরে তার মরদেহ গলায় সালোয়ার পেঁচিয়ে নদীতে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করে। তারা বর্তমানে জেলহাজতে রয়েছেন। আসামীরা হলেন, বড় ভাটেরচর এলাকার চার বাসিন্দা আবু কালাম (৪৮), জামাল হোসেন (৪৪), রাসেল মিয়া (৪৪) এবং আল আমিন প্রধানকে (৫০)। 
 
এ ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ৮ জুন উপজেলার একটি এলাকায় পাঁচ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মঞ্জু (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করে গজারিয়া থানা পুলিশ।
 
গ্রেপ্তারকৃত মঞ্জু গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের করিমখাঁ গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি বর্তমানে সপরিবারে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় বসবাস করতেন এবং ভবেরচর ঈদগাহ এলাকার একটি রেস্টুরেন্টে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
 
আদালত সূত্রে জানা গেছে, তিনিও বর্তমানে জেলহাজতে রয়েছেন। তবে অভিযুক্তের পরিবারের দাবি, মঞ্জু দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন এবং তার চিকিৎসা চলছে।
 
এর পাঁচ দিন পর, গত ১২ জুন রাত ৯টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তা এলাকায় এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশ। এর আগে স্থানীয় জনতা তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
 
আটক দুই ব্যক্তি হলেন মধ্য ভাটেরচর গ্রামের নজরুল ইসলামের ছেলে রাকিব (২৮) এবং রাজশাহীর বোয়ালিয়া থানার বাবুলের ছেলে ফয়সাল (২৩)। স্থানীয়দের দাবি, তারা দুজনই মাদকসেবী হিসেবে এলাকায় পরিচিত। গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম জানান, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত দুই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
 
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী বলেন, ১৬ দিনের মধ্যে ঘটে যাওয়া তিনটি ঘটনাকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। তরুণী হত্যা, নারী ও শিশু নির্যাতনের পৃথক তিন মামলায় এ পর্যন্ত ৭জনকে আটক করা হয়েছে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
 
এদিকে একের পর এক এমন নৃশংস ঘটনার পর উপজেলার সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ, ক্ষোভ ও নিরাপত্তাহীনতা বেড়েছে। স্থানীয়রা অপরাধ দমনে পুলিশি টহল জোরদার এবং জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত