আপডেট : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

১ বছর প্রেমের সম্পর্কের পর কিশোরের বিরুদ্ধে ধর্ষণ মামলা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ১৪ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে ২০ বছর বয়সী এক তরুণের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। ওই মামলায় অভিযুক্ত তরুণ মো. হামিদুর রহমানকে আদালতে পাঠিয়েছে পুলিশ। তাঁর পরিবারের দাবি, বিয়ের প্রতিশ্রুতি নিয়ে দুজনের মধ্যে সম্পর্ক ছিল। গত ৯ আগস্ট প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিয়ে করার বিষয়ে স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারও করা হয়েছিল।

তবে কিশোরীর বাবার অভিযোগ, গত রোববার রাতে হামিদুর তাঁদের বাড়িতে ঢুকে তাঁর মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ধীপুর ইউনিয়নের মটুকপুর গ্রামে। হামিদুরের পরিবারের সদস্যদের ভাষ্য, তাঁদের মধ্যে এক বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত রমজান মাসে কিশোরী তাঁদের বাড়িতে চলে এসেছিল। তার বয়স কম হওয়ায় তাঁরা তাকে বুঝিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেন। পরে বিয়ের বিষয়ে চাপ তৈরি হলে গত ৯ আগস্ট হামিদুর তাঁর বড় বোন ও এক বন্ধুকে সাক্ষী রেখে প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিয়ে করার অঙ্গীকার করে স্ট্যাম্পে লিখিত দলিল করেন বলে পরিবারের দাবি। হামিদুরের বোন

ফেরদৌসী আক্তার বলেন, তাঁর ভাইকে পরিকল্পিতভাবে ফোন করে ডেকে নিয়ে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁরা এ ঘটনার সুষ্ঠু বিচার চান। হামিদুরের মা অভিযোগ করেন, তাঁর ছেলেকে প্রথমে ডাকাতির অভিযোগে আটক করার কথা বলা হয়েছিল। পরে ধর্ষণচেষ্টার মামলা করা হয়। তাঁর দাবি, তাঁর ছেলেকে মিথ্যা অভিযোগে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা সজীব রায়হান বলেন, হামিদুর ও রাফিয়ার প্রেমের সম্পর্কের কথা তিনি জানেন। কয়েক দিন আগে পাশের লাখারণ এলাকায় তাঁদের একসঙ্গে ঘোরাফেরার সময় স্থানীয় লোকজন আটক করেছিলেন বলেও দাবি করেন তিনি। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নির্দেশে তাঁদের ছাড়িয়ে আনা হয়েছিল বলে জানান সজীব। অন্যদিকে

কিশোরীর বাবা সামসুল হক দেওয়ান বলেন, হামিদুরের সঙ্গে তাঁর মেয়ের সম্পর্ক ছিল। বিষয়টি জানার পর তাঁরা মেয়েকে শাসন করেছিলেন। এরপরও হামিদুর তাঁর মেয়েকে বিভিন্ন সময় বিরক্ত করতেন বলে অভিযোগ করেন তিনি। সামসুল হক দেওয়ানের অভিযোগ, গত রোববার রাতে হামিদুর তাঁদের বাড়িতে ঢুকে তাঁর মেয়ের কক্ষে প্রবেশ করেন এবং তাঁকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করেন। পরে তাঁরা পুলিশকে খবর দেন। প্রথমে ডাকাতির অভিযোগের কথা জানানো হলেও পরে ধর্ষণচেষ্টার মামলা করার কারণ জানতে চাইলে তিনি বলেন, ঘটনার সময় তাঁর মাথা ঠিক ছিল না। তাই প্রথমে ডাকাতির কথা জানিয়েছিলেন, পরে ধর্ষণচেষ্টার মামলা করা হয়।

ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন মোল্লা বলেন, হামিদুর ও রাফিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, তা তিনি আগে থেকেই জানতেন। তবে ঘটনার দিন কী হয়েছিল, তা তিনি জানেন না।

টঙ্গীবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেন বলেন, ঘটনার দিন তিনি থানায় ডিউটি অফিসারের দায়িত্বে ছিলেন। তাঁকে ফোন করে ডাকাত আটকের কথা জানানো হলে তিনি বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানান। পরে ওসির সিদ্ধান্ত অনুযায়ী এসআই নুরুজ্জামান ঘটনাস্থলে যান।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, তাঁকে ধর্ষণচেষ্টার অভিযোগ জানানো হয়েছিল। পরে ম্যাজিস্ট্রেটের কাছে এ বিষয়ে জবানবন্দি দেওয়া হয়। এরপর ধর্ষণচেষ্টার মামলা নিয়ে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

১ বছর প্রেমের সম্পর্কের পর কিশোরের বিরুদ্ধে ধর্ষণ মামলা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

১ বছর প্রেমের সম্পর্কের পর কিশোরের বিরুদ্ধে ধর্ষণ মামলা

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত