মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কান্দিপাড়া গ্রামের মধ্য কান্দিপাড়া থেকে আদর্শপাড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার খাল স্বেচ্ছাশ্রমে পরিষ্কার করেছেন স্থানীয় বাসিন্দারা।
দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ও পলি জমে খালটির পানি প্রবাহ ব্যাহত হওয়ায় কৃষিজমিতে সেচ, জলাবদ্ধতা নিরসন এবং রোগজীবাণুর বিস্তারের ঝুঁকি বাড়ছিল। এসব সমস্যা দূর করে খালের স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনতেই এ কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার সকাল ৯টায় মধ্য কান্দিপাড়া সুইচগেট এলাকায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে স্থানীয় সমাজ সেবক মো. এস আলমের নেতৃত্বে দুই শতাধিক স্বেচ্ছাসেবী দুপুর ১২টা পর্যন্ত খালের বিভিন্ন অংশ থেকে ময়লা-আবর্জনা ও পলি অপসারণের কাজ করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন খালটি অপরিষ্কার থাকায় পানি চলাচল বাধাগ্রস্ত হচ্ছিল। এতে কৃষিজমিতে সেচ দিতে কৃষকদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। পাশাপাশি পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি এবং রোগজীবাণুর বিস্তারের আশঙ্কাও বাড়ছিল। খালটি পরিষ্কার করায় পানির স্বাভাবিক প্রবাহ ফিরে আসবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষিকাজে ইতিবাচক প্রভাব পড়বে বলে তাদের আশা।
কর্মসূচির সমন্বয়কারী মো. এস আলম বলেন, “খালটি শুধু পরিষ্কার করলেই হবে না, এটি নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে। কেউ যাতে খালে ময়লা-আবর্জনা না ফেলে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে খাল পরিষ্কারের কাজ করছি।”
তিনি আরও বলেন, “খালটি পুরোপুরি পরিষ্কার করা সম্ভব হয়নি। তবে অনেকাংশ পরিষ্কার করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি অংশও পরিষ্কার করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার চেষ্টা করা হবে।”
এ সময় বিএনপি নেতা লুৎফর রহমান পাভেল মোল্লা, মো. সোয়েব, হুমায়ুন কবিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং দুই শতাধিক স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

মতামত