মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুমহালের নির্ধারিত সীমানার বাইরে গিয়ে নদীর তীরে ঘেঁষে বালু উত্তোলনে ভাঙ্গন ঝুঁকিতে পড়েছে সরকারি বিদ্যুৎ প্রকল্পের জন্য নির্ধারিত এলাকা। নদীর তীরে ফেলা ডাম্পিং ব্লক সরে গেছে। সিসি ব্লকের সারির মাঝখানে দেখা দিয়েছে ফাটল ফলে যেকোনো মুহূর্তে নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে বিদ্যুৎ প্রকল্পটির বিস্তীর্ণ এলাকা।
খবর নিয়ে জানা যায়, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ষোলআনী, নয়ানগর রমজানবেগ ও চর কালীপুরা মৌজায় মেঘনা নদীর ১২৮ একর এলাকায় একটি বালুমহাল ইজারা দেয় জেলা প্রশাসন। চলতি বছর ২১ কোটি টাকায় বালুমহালটির ইজারা পায় আদন ড্রেজিং নামে একটি প্রতিষ্ঠান। ভ্যাট-ট্যাক্সসহ ২৬ কোটি ২৫ লাখ টাকা জমা দিয়ে তারা বালুমহাল থেকে বালু উত্তোলন শুরু করে। নদীর তীর থেকে ১৫০০ ফুট দূরত্ব মেনে বালু উত্তোলন করার কথা থাকলেও স্থানীয়দের অভিযোগ প্রথম থেকেই ইজারাদার প্রতিষ্ঠান নির্ধারিত সীমানার বাহিরে গিয়ে নদীর তীর ঘেঁষে বালু উত্তোলন করছে।
সরেজমিনে উপজেলার ষোলআনী বিদ্যুৎ প্রকল্প এলাকায় গিয়ে দেখা যায় নদীর তীর ঘেঁষে বালু উত্তোলন করছে অর্ধ শতাধিক ড্রেজার। বালু উত্তোলনের ফলে বিদ্যুৎ প্রকল্পটির ডাম্পিং ব্লক দিয়া করা স্থায়ী প্রটেক্টিভ কাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। যেকোনো মুহূর্তে নদীগর্ভে ভেঙে পড়তে পারে প্রকল্পটির বিস্তীর্ণ এলাকা। স্থানীয়রা জানায় ধারাবাহিকভাবে নদীর তীর ঘেঁষে বালু উত্তোলনের কারণে এই অবস্থায় সৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবে ব্লকগুলো একটি সাথে একটি লাগানো থাকে। এদের মধ্যে ফাটল সৃষ্টি হওয়া মানে নিচের স্তরের ব্লক নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সামনে হয়তো প্রটেক্টিভ ওয়ার্কের পুরোটাই নদী গর্ভে বিলীন হয়ে যাবে।
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, বালুমহাল ইজারা দেওয়া হয়েছে ষোলআনী, নয়ানগর রমজানবেগ ও চর কালীপুরা মৌজায় কিন্তু এখন দেখতে পাচ্ছি দৌলতপুর মৌজা থেকেও বালু উত্তোলন করা হচ্ছে। প্রশাসনের কর্তাদের প্রতি আহ্বান আপনারা বিষয়টির প্রতি দৃষ্টি দেন।
স্থানীয় বাসিন্দা আলী আকবর বলেন, দিনের বেলা টুকটাক নিয়ম মেনে কাজ চললেও সন্ধ্যা নামলেই বেপরোয়া হয়ে ওঠে ড্রেজারগুলো। নদীর তীরে ষোলআনী বিদ্যুৎ প্রকল্প ঘেঁষে বালু উত্তোলন করা হয় তখন। সকাল আটটা পর্যন্ত এভাবেই চলতে থাকে বালু উত্তোলন।
ষোলআনী বিদ্যুৎ প্রকল্পে ঘুরতে আসা নাজিব উল্লাহ বলেন, বিদ্যুৎ প্রকল্প থেকে সর্বোচ্চ ১০০ ফুট দূরত্বে বালু উত্তোলন করা হচ্ছে। সিসি ব্লকের সারির মাঝে ফাটল দেখা দিয়েছে। মনে হচ্ছে আর কয়েক দিনের মধ্যে অনেকটুকু জমি নদী গর্ভে বিলীন হয়ে যাবে।
বিষয়টি সম্পর্কে ষোলআনী বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক ও নির্বাহী পরিচালক (ও এন্ড এম) প্রকৌশলী ড. সুশান্ত কুমার সাহা বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত রয়েছি। আমাদের বিদ্যুৎ প্রকল্পের ১০ মিটারের কম দূরত্ব থেকে বালু উত্তোলন করা হচ্ছে। বিষয়টি প্রকল্প এলাকার জন্য হুমকির। এতে করে যেকোন মুহূর্তে প্রকল্পের বিস্তীর্ণ এলাকা নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে।
বিষয়টি সম্পর্কে আরপিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. নাজমুস সায়াদাত বলেন, তাদের ২৬ কোটি টাকার বালুমহালে আমাদের হাজার কোটি টাকার বিদ্যুৎ প্রকল্প হুমকির সম্মুখীন। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে আমরা মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের নিকট লিখিতভাবে আবেদন করেছি।
বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, দু:খজনক হলেও ঘটনাটি সত্যি। নিয়ম অমান্য করে বালু উত্তোলন করায় আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯ লাখ টাকা জরিমানা করেছি। উপজেলা প্রশাসন থেকে আমরা বিষয়টি তদারকি করছি পাশাপাশি আরপিসিএলকে তাদের নিজস্ব জনবল দিয়ে বিষয়টি তদারকি করার জন্য চিঠি দেওয়া হয়েছে। এরপরও যদি তারা নিয়ম মেনে বালু উত্তোলন না করে তাহলে তাদের ব্যাপারে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করবো আমরা।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৫

মতামত