আপডেট : শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

৩৮ বছরের শিক্ষক জীবনের ইতি, আবেগঘন বিদায় নিলেন আঃ হক মাস্টার

দীর্ঘ ৩৮ বছরের বর্ণাঢ্য শিক্ষকজীবনের ইতি টেনে আবেগঘন পরিবেশে বিদায় নিলেন ১০নং আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও  ৭১নং আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল হক মাস্টার (হক স্যার)। শুক্রবার ৯ জানুয়ারি ২০২৬ ইং, সকাল ৯টায় আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তাঁর সম্মানে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মুহাঃ আব্দুল মান্নান সরকার, বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও ব্যবস্থাপনা পরিচালক, শাহ শের আলী গ্রুপ।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ইলিয়াস আহম্মেদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, গজারিয়া, মুন্সীগঞ্জ। অনুষ্ঠানটির আয়োজন করে আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ।
শুক্রবার সকালে বিদ্যালয়ের সহকর্মী শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতিতে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 
 
প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের প্রিয় শিক্ষককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করেন। পরে ফুলে সাজানো একটি ঘোড়ার গাড়িতে চড়ে সংবর্ধনা স্থান ত্যাগ করেন আঃ হক মাস্টার। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।
 
অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অনেকেই অশ্রুসজল চোখে তাঁদের প্রিয় শিক্ষককে বিদায় জানান। শিক্ষক-শিক্ষার্থীদের ভালোবাসায় ভরে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ।
উল্লেখ্য, আঃ হক মাস্টার ১৯৮৭ সালে ১০নং আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও মমতায় অসংখ্য শিক্ষার্থীর হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন। স্থানীয় সচেতন মহল মনে করেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তাঁর অবদান এলাকার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
 
বিদায়ী অনুভূতি প্রকাশ করে আঃ হক মাস্টার বলেন, “এই বিদ্যালয় আমার দ্বিতীয় পরিবার। সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। এই বিদায় আমার জন্য যেমন গর্বের, তেমনি গভীর আবেগেরও।”
একজন নিবেদিতপ্রাণ শিক্ষককে বিদায়ের মধ্য দিয়ে আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হারালো এক অভিভাবকতুল্য মানুষকে, যাঁর আদর্শ ও অবদান প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রেরণা হয়ে থাকবে 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

৩৮ বছরের শিক্ষক জীবনের ইতি, আবেগঘন বিদায় নিলেন আঃ হক মাস্টার
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

৩৮ বছরের শিক্ষক জীবনের ইতি, আবেগঘন বিদায় নিলেন আঃ হক মাস্টার

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image
দীর্ঘ ৩৮ বছরের বর্ণাঢ্য শিক্ষকজীবনের ইতি টেনে আবেগঘন পরিবেশে বিদায় নিলেন ১০নং আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও  ৭১নং আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল হক মাস্টার (হক স্যার)। শুক্রবার ৯ জানুয়ারি ২০২৬ ইং, সকাল ৯টায় আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তাঁর সম্মানে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মুহাঃ আব্দুল মান্নান সরকার, বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও ব্যবস্থাপনা পরিচালক, শাহ শের আলী গ্রুপ।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ইলিয়াস আহম্মেদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, গজারিয়া, মুন্সীগঞ্জ। অনুষ্ঠানটির আয়োজন করে আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ।
শুক্রবার সকালে বিদ্যালয়ের সহকর্মী শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতিতে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 
 
প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের প্রিয় শিক্ষককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করেন। পরে ফুলে সাজানো একটি ঘোড়ার গাড়িতে চড়ে সংবর্ধনা স্থান ত্যাগ করেন আঃ হক মাস্টার। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।
 
অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অনেকেই অশ্রুসজল চোখে তাঁদের প্রিয় শিক্ষককে বিদায় জানান। শিক্ষক-শিক্ষার্থীদের ভালোবাসায় ভরে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ।
উল্লেখ্য, আঃ হক মাস্টার ১৯৮৭ সালে ১০নং আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও মমতায় অসংখ্য শিক্ষার্থীর হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন। স্থানীয় সচেতন মহল মনে করেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তাঁর অবদান এলাকার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
 
বিদায়ী অনুভূতি প্রকাশ করে আঃ হক মাস্টার বলেন, “এই বিদ্যালয় আমার দ্বিতীয় পরিবার। সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। এই বিদায় আমার জন্য যেমন গর্বের, তেমনি গভীর আবেগেরও।”
একজন নিবেদিতপ্রাণ শিক্ষককে বিদায়ের মধ্য দিয়ে আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হারালো এক অভিভাবকতুল্য মানুষকে, যাঁর আদর্শ ও অবদান প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রেরণা হয়ে থাকবে 

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত