আপডেট : শনিবার, ১৮ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

৯৯৯-এ ফোন করে অভিযোগ লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে টোল আদায়কে কেন্দ্র করে পর্যটকদের ওপর হামলা, আহত ৪

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঐতিহ্যবাহী শিমুলিয়া ঘাটে অতিরিক্ত টোল আদায়কে কেন্দ্র করে ইজারাদারের লোকজনের হামলায় ৪ জন পর্যটক মারাত্মকভাবে আহত হয়েছেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পার্কিং ইয়ার্ডের পাশাপাশি ঘাটের সংযোগ সড়কে নতুন করে টোল বসানো এবং অনিয়ন্ত্রিতভাবে টাকা আদায়কে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পর্যটকদের সাথে এ অপ্রীতিকর ঘটনা ঘটে। পরে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
 
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, জুলাই মাস থেকে বিআইডব্লিউটিএ নিয়মিত পার্কিং ইয়ার্ড টোলের বাইরেও শিমুলিয়া ঘাট থেকে মাওয়া-লৌহজং প্রধান সড়ক পর্যন্ত মাত্র আধা কিলোমিটার রাস্তার জন্য বিআইডব্লিউটিএ নতুন করে আরেকটি টোল ইজারা দেয়। অভিযোগ উঠেছে, ইজারাদারের লোকজন নির্ধারিত হারের তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছেমতো পর্যটক ও স্থানীয় যানবাহন থেকে মোটা অঙ্কের টোল আদায় করছে।
 
মাত্র ৫০০ মিটারের ব্যবধানে দুটি ভিন্ন স্থানে ডাবল টোল দিতে বাধ্য হওয়ায় দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমছিল ঘুরতে আসা পর্যটক ও স্থানীয় অধিবাসীদের মনে। এ নিয়ে প্রাশয়ই ইজারাদারের লোকজনের সাথে সাধারণ মানুষের বাকবিতন্ডতা ও ঝামেলার সৃষ্টি হচ্ছিল।
সর্বশেষ বৃহস্পতিবার রাতের এ ঘটনায়, টোল আদায়কারীদের অন্যায্য দাবির প্রতিতবাদ জানালে পর্যটকদের ওপর অতর্কিত হামলা চালায় ইজারাদারের বলয়। এতে চারজন পর্যটক আহত হন।
 
ঢাকা থেকে ঘুরতে আসা আদিলুর রহমান নামে একজন পর্যটক জানান মাত্র আধা কিলোমিটার রাস্তার জন্য আলাদা করে আবার টোল দেওয়া পুরোপুরি অযৌক্তিক। টোল আদায়ের নামে মূলত পর্যটকদের হয়রানি ও চাঁদা আদায় করা হচ্ছে। এতে পর্যটকা শিমুলিয়া ঘাট বিমূখ হবে। দ্রুত এই ইজারা বাতিল না করলে শিমুলিয়া ঘাটে পর্যটক আসা একদম বন্ধ হয়ে যাবে।
 
ঘাটের একজন হোটেল ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাস্তার ব্যবহারের জন্য যেদিন থেকে এখানে অতিরিক্ত টোল আদায় শুরু হয়েছে এরপর থেকেই এখানে পর্যটক আসা কমতে শুরু করেছে। আমাদের ব্যবসায় অনেকটা ধস নেমেছে। এই ঘটটিকে ধ্বংস করতে একটি কুচক্রি মহল এ টোল ব্যবস্থা শুরু করেছে। বিআইডব্লিউটিএ সরকারের একটি সংস্থা তাদের উচিৎ জনগণের সেবা প্রদান করা। কিন্তু তারা সেবার নামে ব্যবসা শুরু করেছে। আর এ কাজে মদদ দিচ্ছে শিমুলিয়া ঘাটের বন্দর কর্মকর্তা শাহ নেওয়াজ। 
 
তিনি স্থানীয় কিছু রাজনৈতিক নেতা-কর্মীদের সাথে যোগ সাজস করে শিমুলিয়া ঘাটে বিআইডব্লিউটিএ-কে দিয়ে এ টোল ব্যবস্থা শুরু করেন। তার বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে। ইতিপূর্বে তিনি বিআইডব্লিউটিএর জায়গা দাবী করে স্থানীয় জামির মালিক ও স্কুল পড়ুয়াদের উপর হামলা চালায়। যা নিয়ে স্থানীয়রা ব্যাপক ক্ষুব্ধ। পত্র-পত্রিকা ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় তার বিরুদ্ধে ব্যাপক আলোচনা হলেও অদৃশ্য শক্তির বলে তিনি দীর্ঘ দিন ধরে এখানে বহাল তবিয়তে আছেন। তাকে এখান থেকে কর্তৃপক্ষের প্রত্যাহার করা উচিৎ বলে মনে করেন স্থানীয় ওই হোটেল মালিক।
 
এদিকে অনাকাক্সিক্ষত এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা ও দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা অবিলম্বে এই দ্বৈত টোল প্রথা বাতিল এবং জড়িত হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন।
 
স্থানীয় বাসিন্দারা বলেন, মাত্র আধা কিলোমিটার দূরত্বে দুটি পধথক টোল আদায় কোনোভাবেই যৌক্তিক নয়। এতে পর্যটকদের হয়রানি বাড়ছে এবং শিমুলিয়া ঘাটে বেড়াতে আসা মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে অতিরিক্ত টোল আদায় বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
 
এ ব্যাপারে শিমুলিয়া ঘাটের বন্দর কর্মকর্তা শাহ নওয়াজের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ স্বীকার করে বলেন, বিআইডব্লিউটিএ সড়কটি, পার্কিং ইয়ার্ড বৈধভাবে ইজারা দিয়েছেন। সেখান থেকে ইজারাদার টোল আদায় করছে। এটি সম্পর্ক বৈধ প্রক্রিয়া। আর্ধা কিলোমিটারের দুইবার টোল আদায়ের বিষয়ে তাঁকে প্রশ্ন করলে তিনি বলেন, আমাদের রাস্তা আমরা কি করবো সেটা আমাদের একান্ত সিদ্ধান্ত। রাস্তা ব্যবহার করলে টোল দিয়ে প্রবেশ করতে হবে।
 
লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উল ইসলাম জানান, ৯৯৯-এ কল পেয়ে এসআই আজাদকে টনাস্তলে পাঠাই। সেখানে আহত পর্যটকদের প্রথমে হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দেন এসআই। তবে এ ঘটনায় এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু বলেন, এ বছরই নতুন রাস্তা ব্যবহারের জন্য টোল ধাহ্য করে ইজারা দেয় বিআইডব্লিউটিএ। তবে এটি নিয়ে মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। খুব কাছাকাছি দুটি টোল জনগনকে বিভ্রান্ত করছে। আমরা এ টোলটি বাতিলের জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারদের সাথে কথা বলছি। স্থানীয় এমপি আব্দুস সালাম আজাদ স্যার ও আমাদের জেলা প্রশাসক মহোদয় এ নিয়ে কাজা করছেন, যাতে এখানে দুটি টোল না করে পূর্বের মত একটি টোলই থাকে। আশা করছি দ্রুতই আমরা এর সমাধান করতে পারবো।
 
মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের এমপি এ্যাড. আব্দুস সালাম আজাদ বলেন, সরকারের ভিতরে থেকে বিআইডব্লিউটিএর কিছু অসৎ কর্মকর্তা বিএনপি সরকারকে বিব্রত করতে এ টোল ব্যবস্থার আয়োজন করেছে। নয়তো মাত্র ৫০০ মিটার জায়গার মধ্যে দুটি টোল কিবাবে হয়। এটি কোন হাইওয়ে রাস্তা নয়, একটি ফিডার রাস্তা মাত্র। এখানে টোল বসানো মানে সুক্ষ ষড়যন্তের মাধ্যমে সরকারকে বিব্রত করা। আমরা এই টোল পরিহারের জন্য কাজ করছি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

৯৯৯-এ ফোন করে অভিযোগ লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে টোল আদায়কে কেন্দ্র করে পর্যটকদের ওপর হামলা, আহত ৪
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

৯৯৯-এ ফোন করে অভিযোগ লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে টোল আদায়কে কেন্দ্র করে পর্যটকদের ওপর হামলা, আহত ৪

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image
 
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত