আপডেট : সোমবার, ০৪ আগস্ট ২০২৫

পিনাক-৬ ট্রাজেডির ১১ বছর , এখনি নিখোঁজ ৬০ যাত্রী, লাশের আশা ছেড়ে বিচারের অপেক্ষায় স্বজনরা

খরস্রোতা উত্তাল পদ্মা পাড়ি দিতে গিয়ে ২০১৪ সালের ৪ আগষ্ট পিনাক-৬ লঞ্চডুবিতে কত মানুষই না হারিয়েছে তাদের প্রিয়জন ও আদরের সন্তান। স্বজন হারানো ওই মানুষগুলো এখন উত্তাল পদ্মার ওপর নির্মিত পদ্মা সেতু দিয়ে নির্ভয়ে পদ্মা পাড়ি দিয়ে ছুঁটে যান গ্রামের বাড়ী। কিন্তুু দীর্ঘ ১১ বছর অপেক্ষায় থেকেও ৬০ যাত্রীর লাশ না পাওয়ায় প্রিয়জন হারানোর বেদনায় আজও শোকে পাথর পরিবারগুলো। বেঁচে থাকার তাগিদে ব্যস্ততার মাঝেও বছর ঘুরে ঈদ ঘুরে এলেই নিখোঁজ প্রিয়জনের লাশ না পাওয়ার বেদনায় পরিবার গুলোতে ফিরে আসে বিষাদের ছাঁয়া।
 
 আজ (৪ আগষ্ট) সোমবার আলোচিত সেই পিনাক-৬ ট্রাজেডির ১১ বছর পূর্ন হয়েছে। অথচ দীর্ঘ ১১ বছর অতিবাহিত হলেও দায়ী ব্যক্তিদের বিচার হয়নি আজও। তাই প্রিয়জনের লাশ পাওয়ার আশা ছেড়ে দিয়ে এখন বিচারের অপেক্ষায় প্রহর গুনছে স্বজনরা। বেপরোয়া নৌযান চলাচল, মুনাফার জন্য অতিরিক্ত যাত্রী বহন ও অবহেলা জনিত কারনে পিনাক-৬ ট্রাজেডিতে যাত্রীদের মৃত্যু ও নিখোঁজের ঘটনায় দায়ী ব্যক্তিদের এখনও শাস্তি না হওয়ায় প্রিয়জন হারানোর বেদনায় এখনও গুমরে ফেরে শোকে পাথর পরিবারগুলো।

২০১৪ সালের ৪ আগষ্ট ঈদ শেষে কর্মস্থলে ফেরা আড়াই শতাধিক যাত্রী নিয়ে কাওড়াকান্দি থেকে রওনা হয়ে মাওয়ার অদূরে উত্তাল পদ্মায় ঢেউয়ের তোড়ে মুর্হুতেই ডুবে যায় পিনাক-৬ লঞ্চটি। ওই লঞ্চডুবিতে প্রায় শতাধিক যাত্রী জীবিত উদ্ধার হলেও পদ্মার বড় বড় ঢেউ ও প্রচন্ড গতিবেগের স্রোতের তোড়ে নিখোঁজ হয়ে পড়ে দেড় শতাধিক যাত্রী। সরকারি হিসেবে নিখোঁজ ১৩৬ জনের তালিকার মধ্যে উদ্ধার হয় ৪৭ যাত্রীর মরদেহ।
এখনও নিখোঁজ ৬০ যাত্রী।

অন্যদিকে উদ্ধারকৃতদের মধ্যে ৫ নারী, ২ পুরুষ ও ৫ শিশুসহ ১২ যাত্রীর পরিচয় সনাক্ত না হওয়ায় তাদের মরদেহ শিবচর উপজেলার পাচ্চর এলাকায় বেওয়ারিশ হিসেবে দাফন করে প্রশাসন।

এদিকে ঘটনার পর দেশের সর্বশেষ আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও পদ্মায় ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চটির কোন সন্ধান করা সম্ভব হয়নি। এরপরই প্রশাসন লঞ্চডুবির উদ্ধার তৎপরতা পরিত্যক্ত ঘোষনা করেন। সে সময় ভেসে যাওয়া লাশ উদ্ধার তৎপরতা অব্যাহত রাখা হবে বলা হলেও আজও নিখোঁজ ৬০ যাত্রীর লাশ ফিরে পায়নি স্বজনরা। স্বজনরা জানিয়েছে, ডুবে যাওয়া পিনাক-৬ এর ভিতরে অনেক লাশ রয়েছে। লঞ্চটি উদ্ধার হলে পিনাকের ভিতরে আটকে যাত্রীদের পড়া লাশগুলো পাওয়া যেতো। জীবিত পাওয়ার আশা ছেড়ে দিয়ে প্রিয়জনের লাশটি খুঁজে না পাওয়ায় এসব হতভাগ্য যাত্রীদের পরিবারে এখনও চলছে আহাজারি। প্রতিটি সময় প্রিয়জন হারানোর শূন্যতা নিয়ে দিনাতিপাত করছে কারও পিতা-মাতা, কারও স্বামী-স্ত্রী, সন্তান ও ভাই বোন হারানো এসব স্বজনরা।

খোঁজ নিয়ে জানা গেছে, পিনাক-৬ উদ্ধার অভিযান পরিত্যক্ত ঘোষনায় নিখোঁজ প্রিয়জনের লাশ খুঁজে পেতে পরিবারের স্বজনরা তল্লাসী চালায় চাদঁপুর, শরীয়তপুর, বরিশাল, ভোলাসহ ভাটি অঞ্চলের নদী গুলোতে। নদীর একুল-ওকুল তন্ন তন্ন করেও খুঁজে পায়নি প্রিয়জনের লাশ। আর খোঁজ না পেয়ে বুকভরা কষ্ট নিয়ে বাড়ী ফিরে যায় নিখোঁজ থাকা ৬০ যাত্রীর স্বজনরা। এদিকে আজ ৪ আগষ্ট আলোচিত সেই পিনাক-৬ ট্রাজেডির ১১ বছর পূর্ণ হলেও কলেজ ছাত্রী ইমা আক্তারসহ নিখোঁজ ৬০ যাত্রীর লাশের সন্ধান আজও পায়নি স্বজনরা।

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ির বেতকা ইউনিয়নের সাবেক মেম্বর মো. আমানুল হক জানিয়েছেন,“ প্রতি বছর ঈদ এলেই প্রিয়জন হারানোর বেদনায় পরিবারে ফিরে আসে বিষাদের ছাঁয়া, ঈদ মানেই প্রিয়জন হারানোর কষ্ট। তার ছেলে হায়দার আলী মেয়ে ও ঢাকার আইডিয়াল স্কুল এন্ড কলেজের ছাত্রী ইমা আক্তার, মাদারীপুরের খালাসীকান্দি গ্রামের নানা বাড়িতে ঈদ করে ঢাকায় ফেরার পথে পিনাক-৬ লঞ্চডুবিতে পদ্মায় নিখোঁজ হয়। ঘটনার পর টানা ৯ দিন আদরের নাতনীর সন্ধানে লৌহজংয়ের পদ্মার তীর, শরীয়তপুর, চাদঁপুর, বরিশাল ও ভোলাসহ ভাটি অঞ্চলের নদীগুলোতে ঘুরে বেড়িয়েছেন বৃদ্ধ দাদা আমানুল হকসহ স্বজনরা। কিন্তু কোথাও তার কলেজ পড়ুয়া নাতনী ইমা আক্তারের মরদেহ খুঁজে পায়নি। দীর্ঘ ১১ বছরেও ইমা আক্তারের লাশটিও খুঁজে না পাওয়ায় প্রতি বছর ঈদ এলেই পরিবারে ফিরে আসে প্রিয়জন হারানোর কষ্টের বিষাদময় আবহ।
 
অন্যদিকে ২০১৪ সালের ৪ আগস্ট কাওড়াকান্দি থেকে মাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে নৌরুটের উত্তাল পদ্মায় আড়াই শতাধিক যাত্রী নিয়ে পিনাক-৬ লঞ্চটি ডুবে যাওয়ার আগে ভ্যানগাড়ীতে চড়ে কাওড়াকান্দি ঘাটে আসার পথে স্বর্না, হিরা ও লাকী নামের কলেজ পড়ুয়া তিন বোনের মুঠোফোনে তোলা বিশ্ব কাপানো ‘সেলফি আজও ভুলেনি কেউ। তিন বোনের মধ্যে হীরা ও লাকীর লাশ উদ্ধার হলেও এখনও নিখোঁজ স্বর্না। সেই পিনাক-৬ ট্রাজেডির কথা মনে পড়লে আজও আতঁকে ওঠে দক্ষিণাঞ্চলের মানুষ।

এমন অসংখ্য বেদনার স্মৃতি বহন করা খরস্রোতা উত্তাল পদ্মায় ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয় দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু। এরপর থেকে সর্বনাশা পদ্মায় স্বজন হারানো ওই মানুষদের ঝুঁকি নিয়ে ভয়ে ভয়ে পদ্মা পাড়ি দিয়ে বাড়ী যেতে হচ্ছে না। বহুরূপী পদ্মার ওপরে নির্মিত সেতু দিয়ে সাঁই সাঁই করে বাড়ীতে ছুঁটে যাচ্ছে গাড়িতে। পিনাক-৬ ট্রাজেডির মতো আর কোনো ঘটনার পূনরাবৃত্তি হবে না সর্বনাশা পদ্মায়।

স্বজনহারা মানুষগুলো বলেছেন, খরস্রোতা পদ্মায় ডুবে আর কেউ মারা না গেলেও বছর ঘুরে ঈদ এলেই নিখোঁজ থাকা আদরের সন্তান ও স্বজনদের লাশ না পাওয়ার বেদনা বিষাদের ছাঁয়া হয়ে উঁকি দিবে পরিবারগুলোতে।

পিনাক-৬ ট্রাজেডিতে এমনই এক সন্তানহারা পরিবার রয়েছে শিবচরে। পৌর এলাকার মোঃ নুরুল হক মিয়ার ঢাকার শিকদার মেডিকেলে ডাক্তারী পড়ুয়া বড় মেয়ে নুসরাত জাহান হিরা ও ছোট মেয়ে রাজধানীর বীরশ্রেষ্ট নুর মোহাম্মদ কলেজের ছাত্রী ফাতেমাতুজ জোহরা স্বর্ণা এবং
তারই ভায়রার মেয়ে চীনের জইনুস মেডিকেল কলেজের ছাত্রী শরীয়তপুরে গঙ্গানগর এলাকার জান্নাতুল নাঈম লাকী এই তিন বোনই পিনাক-৬ লঞ্চডুবিতে নিখোঁজ হয়। পরে হিরা ও লাকী দুই বোনের মৃতদেহ উদ্ধার হলেও ছোট বোন স্বর্ণা আজও নিখোঁজ। মৃত্যুর আগে তোলা তিন
বোনের ‘সেলফি এখন শুধুই স্মৃতি। ছবিতে বাম থেকে জান্নাতুল নাঈম লাকি, ফতেমা তুজ জোহরা স্বর্ণা ও নুসরাত জাহান হীরা।

মাওয়ায় ডুবে যাওয়া লঞ্চ ‘পিনাক-৬-এর যাত্রী ছিলেন তারা। হিরা ও স্বর্নার পিতা মো. নুরুল হক বলেন, ‘তিন সন্তানের মধ্যে আমার মেয়ে দুইটা চলে গেল একসঙ্গে। ছোট ছেলেটা সবেমাত্র উচ্চ বিদ্যালয়ে পড়ছে। ঘরে ঢুকলেই মেয়েদের কথা মনে পড়ে। খেতে বসলে মনে পড়ে, রাস্তাঘাটে মনে পড়ে। মনের দুঃখে শুধুই কান্নাকাটি করি। হীরারে না হয় কবর দিছি, স্বর্ণারে তো তা-ও পারি নাই। “বড় সাধ ছিল বড় মেয়েটারে ডাক্তার বানাব। মেডিকেল কলেজে ভর্তিও করেছিলাম। ওর সঙ্গে ঢাকায় যখনই দেখা করতে যেতাম, দেখতাম ও ক্লাস থেকে এপ্রোন পরে আমার সামনে আসত। কী যে ভালো লাগত! কিন্তু আজ হীরা বলেই কেঁদে উঠেন বাবা নুরুল হক হাওলাদার।

অপরদিকে মাদারীপুরে শিবচরের পাঁচ্চর ইউনিয়নের লপ্তেরচর গ্রামের হাওলাদার বাড়ীতে। বৃদ্ধ বাবা-মায়ের সঙ্গে স্ত্রী-সন্তানদের নিয়ে আনন্দ-উল্লাসের অনুভূতিতে ঈদ উৎসব শেষে ঢাকায় ফেরার পথে স্ত্রী-সন্তানসহ পিনাক ট্রাজেডিতে স্বপরিবারে প্রান হারায় মিজান। আর সন্তান
হারানো শোকে মিজানের বাবা নুরুল ইসলামও সবাইকে ছেড়ে চলে যায় না ফেরার দেশে। মিজানুর, স্ত্রী রোকসানা ও দুই সন্তান মিলি এবং মঈনের ব্যবহার করা জামা-কাপড় আজও যত্ন করে রেখে দিয়েছেন স্বজনরা।

একই উপজেলার দৌলতপুর গ্রামে স্বজনদের সঙ্গে ঈদ শেষে ঢাকায় ফেরার পথে স্ত্রী-সন্তান নিয়ে পিনাক-৬ ট্রাজেডিতে মারা রাক্ষুসী পদ্মায় তলিয়ে নিখোঁজ হয়ে পড়ে ভাই ফরহাদ মাতুব্বর, স্ত্রী শিল্পী আক্তার, তাদের এক বছরের সন্তান ফাহিম ও শ্যালক বিল্লাল হোসেন। তাদের লাশ আজও মিলেনি। তাই স্বজন হারানো পরিবারে প্রতিবছরই ঈদ নিয়ে আসে বিষাদের ছাঁয়া।

স্বজন হারানো প্রিয়া আক্তার বলেন, সেই সময় নদীর ওপর পদ্মা সেতু থাকলে ঝুঁকি নিয়ে লঞ্চযোগে উত্তাল পদ্মা পাড়ি দিতে হতো না, হারিয়ে যেতো না চিরদিনের জন্য। আজও বেঁচে থাকতো ভাই ফরহাদ মাতুব্বর, ভাবী শিল্পী আক্তার, এক বছরের ভাতিজা ফাহিম ও স্বজন বিল্লাল হোসেন।

খোঁজ নিয়ে জানা গেছে, নারায়নগঞ্জ শহরের মাসদাইর এলাকার শহীদুলের স্ত্রী আয়েশা বেগম, মেয়ে সারা আক্তার, গোপালগঞ্জের মোকসেদপুরে মিলনের মেয়ে মেঘলা আক্তার, সচিবালয়ের পরিবহন পুলের ইব্রাহিম হোসেনের মেয়ে ইসরাত জাহান মীম, ফরিদপুরের রসুলপুর গ্রামের বিপুল মোল্লার ছেলে মিজানুর রহমান ও শিবচরের রামেরকন্দি গ্রামের সিদ্দিক মিয়ার মেয়ে সাদিয়া আক্তার, মানিকপুর গ্রামের লাল মিয়ার মেয়ে ফালানি, এগারোরশি গ্রামের খবিরউদ্দিনের মেয়ে সাদিয়া এবং পলি বেগম, আরমিন, আরফিন, ইমতিয়াজ রহমান, দিপা আক্তার, রাব্বি, হানিফ, মেরি আক্তার ও রবিউলসহ নিখোঁজ ৬০ যাত্রীর লাশ পিনাক-৬ ট্রাজেডির ১১ বছর পূর্ন হলেও আজও মিলেনি তাদের সন্ধান। তাই প্রিয়জন হারানোর কষ্টে আজও শোকে পাথর পরিবারগুলো।

কালকিনি উপজেলার পশ্চিম কমলাপুরের সবুজ কাজী বলেন, দুর্ঘটনায় পরিবারের ৪ সদস্যকে হারিয়েছি। মামলা হয়েছে, কিন্তু বিচারের কোন খবর নেই। জানিনা কবে মামলার রায় পাবো। 
 
লৌহজং উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লঞ্চডুবির ঘটনায় ৬০ যাত্রী নিখোঁজ থাকলেও পরবর্তীতে আর কোন লাশ উদ্ধার হয়নি। তাই নিখোঁজের সংখ্যা এখনও অপরিবর্তিত। এছাড়া ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চটিও আজও সনাক্ত করা সম্ভব হয়নি।

লৌহজং থানা পুলিশ সূত্র জানায়, দুর্ঘটনার পর বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক জাহাঙ্গীর ভূঁইয়া বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ২০১৭ সালে আসামীদের বিরুদ্ধে মুন্সীগঞ্জের সংশ্লিষ্ট আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। এরপর থেকে মামলাটি আদালতে বিচারাধীন।

মুন্সীগঞ্জ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল হালিম জানান, পিনাক-৬ লঞ্চডুবির ঘটনায় ৫ জনকে আসামী করে মামলা করা হয়। মামলাটি এখনও আদালতে বিচারাধীন। এর মধ্যে মূল আসামী পিনাক-৬ লঞ্চটির মালিক আবু বক্কর সিদ্দিক কালু মিয়া মৃত্যুবরণ করেছেন। অন্য ৪ আসামী বর্তমানে জামিনে আছেন।

তিনি আরও বলেন, ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে ৬ আসামির বিরুদ্ধে চার্জ গঠন হয়। পলাতক ৪ আসামীর পরোয়ানা এখনো তামিল হয়নি। বিচারের জন্য ১৩ বার দিন ধার্য হলেও বাদী তৎকালীন বিআইডব্লিউটিএ কর্মকর্তা সাক্ষ্য দিতে আসেননি। এ ছাড়া মামলার ৩০ স্বাক্ষীর কেউই সাক্ষ্য দেননি। সাক্ষী না আসায় মামলার কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। স্বাক্ষীর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানাও কার্যকর হয়নি।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহাম্মাদ শামসুল আলম সরকার জানান, আলোচিত এই মামলায় কেন স্বাক্ষীরা সাক্ষ্য দিতে আসছে না তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পিনাক-৬ ট্রাজেডির ১১ বছর , এখনি নিখোঁজ ৬০ যাত্রী, লাশের আশা ছেড়ে বিচারের অপেক্ষায় স্বজনরা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পিনাক-৬ ট্রাজেডির ১১ বছর , এখনি নিখোঁজ ৬০ যাত্রী, লাশের আশা ছেড়ে বিচারের অপেক্ষায় স্বজনরা

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৫

featured Image
 
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত