আপডেট : শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

মুন্সীগঞ্জের আলোকিত সন্তান বাঙালি কবি ও শিশু সাহিত্যিক সুনির্মল বসু

সুনির্মল বসু (২০ জুলাই ১৯০২ - ২৫ ফেব্রুয়ারি ১৯৫৭) একজন বাঙালি কবি ও শিশু সাহিত্যিক। 
সুনির্মল বসু ১৯০২ সালের ২০ জুলাই (১৩০৯ বঙ্গাব্দের ৪ শ্রাবণ) ভারতের বিহারের অধুনা ঝাড়খণ্ডের গিরিডিতে পিতার কর্মস্থলে তথা মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। সেদিন ছিল শ্রাবণের পূর্ণিমা। তাই তার নাম রাখা হয়েছিল নির্মলচন্দ্র। পরে সুনির্মল রাখা হয়। তাঁর পৈতৃক নিবাস ছিল মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরের মালখানগর। পিতার পশুপতি বসু। সাংবাদিক ও সাহিত্যিক গিরিশচন্দ্র বসু ছিলেন তার পিতামহ এবং বিপ্লবী ও সাহিত্যিক মনোরঞ্জন গুহঠাকুরতা ছিলেন তার মাতামহ। ছোটবেলা সাঁওতাল পরগণার মনোরম প্রাকৃতিক পরিবেশে তার মনে কবিতা রচনার অনুপ্রেরণা জাগায়। তাঁর প্রথম কবিতা 'প্রবাসী' পত্রিকায় প্রকাশিত হয়। প্রধানত সরস শিশু সাহিত্য রচনাকেই সাহিত্যের মাধ্যম হিসাবে গ্রহণ করেছিলেন। কবিতা রচনা ছাড়াও কিশোর বয়স থেকে চিত্রাঙ্কনেও দক্ষ ছিলেন।
 
শিক্ষাজীবন
পিতার কর্মস্থল পাটনার গিরিডি স্কুল থেকে ১৯২০ সালে সুনির্মল বসু ম্যাট্রিক পাস করেন। পরবর্তীতে তিনি কলকাতার সেন্ট পলস কলেজে ভর্তি হন, কিন্তু ১৯২১ সালে গান্ধীজীর অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে কলেজ ত্যাগ করেন। এরপর অবনীন্দ্রনাথ প্রতিষ্ঠিত আর্ট কলেজে ভর্তি হন।
 
সাহিত্যসৃষ্টি
ছড়া, কবিতা, গল্প, কাহিনি, উপন্যাস, ভ্রমণকাহিনি,রূপকথা, কৌতুকনাট্য প্রভৃতি শিশু ও কিশোরদের উপযোগী বিভিন্ন বিষয়ক রচনায় সিদ্ধহস্ত ছিলেন। আর তার জনপ্রিয়তার মূলে ছিল ছন্দের চমৎকারিত্ব ও মিলপ্রয়োগের কুশলতা।
 
গ্রন্থতালিকা
এছাড়া তিনি আত্মজীবনী লিখেছিলেন "জীবনখাতার কয়েক পাতা"। এটি লিখেছিলেন ১৯৫৫ সালে।
 
পুরস্কার
১৯৫৬ সালে তিনি ভুবনেশ্বরী পদক লাভ করেন।
 
মৃত্যু
তিনি ১৯৫৭ সালের ২৫শে ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জের আলোকিত সন্তান বাঙালি কবি ও শিশু সাহিত্যিক সুনির্মল বসু
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জের আলোকিত সন্তান বাঙালি কবি ও শিশু সাহিত্যিক সুনির্মল বসু

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

featured Image
সুনির্মল বসু (২০ জুলাই ১৯০২ - ২৫ ফেব্রুয়ারি ১৯৫৭) একজন বাঙালি কবি ও শিশু সাহিত্যিক। 
সুনির্মল বসু ১৯০২ সালের ২০ জুলাই (১৩০৯ বঙ্গাব্দের ৪ শ্রাবণ) ভারতের বিহারের অধুনা ঝাড়খণ্ডের গিরিডিতে পিতার কর্মস্থলে তথা মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। সেদিন ছিল শ্রাবণের পূর্ণিমা। তাই তার নাম রাখা হয়েছিল নির্মলচন্দ্র। পরে সুনির্মল রাখা হয়। তাঁর পৈতৃক নিবাস ছিল মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরের মালখানগর। পিতার পশুপতি বসু। সাংবাদিক ও সাহিত্যিক গিরিশচন্দ্র বসু ছিলেন তার পিতামহ এবং বিপ্লবী ও সাহিত্যিক মনোরঞ্জন গুহঠাকুরতা ছিলেন তার মাতামহ। ছোটবেলা সাঁওতাল পরগণার মনোরম প্রাকৃতিক পরিবেশে তার মনে কবিতা রচনার অনুপ্রেরণা জাগায়। তাঁর প্রথম কবিতা 'প্রবাসী' পত্রিকায় প্রকাশিত হয়। প্রধানত সরস শিশু সাহিত্য রচনাকেই সাহিত্যের মাধ্যম হিসাবে গ্রহণ করেছিলেন। কবিতা রচনা ছাড়াও কিশোর বয়স থেকে চিত্রাঙ্কনেও দক্ষ ছিলেন।
 
শিক্ষাজীবন
পিতার কর্মস্থল পাটনার গিরিডি স্কুল থেকে ১৯২০ সালে সুনির্মল বসু ম্যাট্রিক পাস করেন। পরবর্তীতে তিনি কলকাতার সেন্ট পলস কলেজে ভর্তি হন, কিন্তু ১৯২১ সালে গান্ধীজীর অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে কলেজ ত্যাগ করেন। এরপর অবনীন্দ্রনাথ প্রতিষ্ঠিত আর্ট কলেজে ভর্তি হন।
 
সাহিত্যসৃষ্টি
ছড়া, কবিতা, গল্প, কাহিনি, উপন্যাস, ভ্রমণকাহিনি,রূপকথা, কৌতুকনাট্য প্রভৃতি শিশু ও কিশোরদের উপযোগী বিভিন্ন বিষয়ক রচনায় সিদ্ধহস্ত ছিলেন। আর তার জনপ্রিয়তার মূলে ছিল ছন্দের চমৎকারিত্ব ও মিলপ্রয়োগের কুশলতা।
 
গ্রন্থতালিকা
এছাড়া তিনি আত্মজীবনী লিখেছিলেন "জীবনখাতার কয়েক পাতা"। এটি লিখেছিলেন ১৯৫৫ সালে।
 
পুরস্কার
১৯৫৬ সালে তিনি ভুবনেশ্বরী পদক লাভ করেন।
 
মৃত্যু
তিনি ১৯৫৭ সালের ২৫শে ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত