আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬

মুন্সীগঞ্জ-১ আসনে ভোটের মাঠে ছয় প্রার্থী, ধানের শীষ প্রতীক আলোচনার কেন্দ্রবিন্দু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-১ আসনে ভোটের ময়দানে নেমেছেন ৬জন প্রার্থী। গতকাল বুধবার বেলা ১১টার দিকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী। একই সঙ্গে প্রকাশ করা হয় প্রার্থীদের চূড়ান্ত তালিকা।
 
এবারের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বিএনপির ধানের শীষ প্রতীককে ঘিরে। দলটির প্রার্থী সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি, আল মুসলিম গ্রুপের চেয়ারম্যান ও শিল্পপতি শেখ মো. আব্দুল্লাহ ভোটের মাঠে সক্রিয় রয়েছেন। একই সঙ্গে বিএনপির বিদ্রোহী প্রার্থী ফুটবল প্রতীকে আলহাজ্ব মো. মমিন আলীও ভোটারদের মন জয় করতে প্রচারণা চালাচ্ছেন।
 
অন্য প্রার্থীরা হলেন, জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের একেএম ফখরুদ্দিন রাজী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকের আবদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মো. আতিকুর রহমান খান এবং ইনসাফ বিপ্লব বাংলাদেশের আপেল প্রতীকের প্রার্থী রোকেয়া আক্তার।
 
শ্রীনগর ও সিরাজদীখান উপজেলার ভোটারদের আকৃষ্ট করতে বিএনপি ও জামায়াতে ইসলামী ভিন্ন ভিন্ন কৌশলে প্রচারণা চালাবে বলে জানা গেছে। পাশাপাশি আওয়ামী লীগের সমর্থক ভোটাররা নির্বাচনে অংশ নিলে তার সুফল তুলনামূলকভাবে বিএনপির দিকেই যেতে পারে এমন ধারণা রাজনৈতিক মহলে।
 
মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির অভ্যন্তরীণ কিছু দ্বন্দ্ব থাকলেও ধানের শীষ প্রতীক ঘিরেই সর্বাধিক আলোচনা চলছে। নতুন ও নারী ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরতে জামায়াতও জোরালো প্রচারণায় নামবে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে এই আসনের চূড়ান্ত ফলাফলকে কেন্দ্র করে রাজনৈতিক হিসাব-নিকাশ দিন দিন তীব্র হয়ে উঠছে।
 
উল্লেখ্য,সিরাজদীখান উপজেলার ভোটকেন্দ্র ৯০টি, পুরুষ ভোটার ১,৪১,৯৫১ জন, মহিলা ভোটার ১,৩০,০৩৪ জন, মোট ভোটার ২,৭১,৯৮৫ জন।
 
শ্রীনগর উপজেলা: ভোটকেন্দ্র ৮০টি, পুরুষ ভোটার ১,৩৯,০৬৩ জন, মহিলা ভোটার ১,৩১,৯৭৫ জন, মোট ভোটার ২,৭১,০৩৮ জন।
 
মোট মুন্সীগঞ্জ-১ আসনে: ভোটকেন্দ্র ১৭০টি, পুরুষ ভোটার ২,৮১,০১৪ জন, মহিলা ভোটার ২,৬২,০০৯ জন, মোট ভোটার ৫,৪৩,০২৩ জন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জ-১ আসনে ভোটের মাঠে ছয় প্রার্থী, ধানের শীষ প্রতীক আলোচনার কেন্দ্রবিন্দু
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জ-১ আসনে ভোটের মাঠে ছয় প্রার্থী, ধানের শীষ প্রতীক আলোচনার কেন্দ্রবিন্দু

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image
 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-১ আসনে ভোটের ময়দানে নেমেছেন ৬জন প্রার্থী। গতকাল বুধবার বেলা ১১টার দিকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী। একই সঙ্গে প্রকাশ করা হয় প্রার্থীদের চূড়ান্ত তালিকা।
 
এবারের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বিএনপির ধানের শীষ প্রতীককে ঘিরে। দলটির প্রার্থী সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি, আল মুসলিম গ্রুপের চেয়ারম্যান ও শিল্পপতি শেখ মো. আব্দুল্লাহ ভোটের মাঠে সক্রিয় রয়েছেন। একই সঙ্গে বিএনপির বিদ্রোহী প্রার্থী ফুটবল প্রতীকে আলহাজ্ব মো. মমিন আলীও ভোটারদের মন জয় করতে প্রচারণা চালাচ্ছেন।
 
অন্য প্রার্থীরা হলেন, জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের একেএম ফখরুদ্দিন রাজী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকের আবদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মো. আতিকুর রহমান খান এবং ইনসাফ বিপ্লব বাংলাদেশের আপেল প্রতীকের প্রার্থী রোকেয়া আক্তার।
 
শ্রীনগর ও সিরাজদীখান উপজেলার ভোটারদের আকৃষ্ট করতে বিএনপি ও জামায়াতে ইসলামী ভিন্ন ভিন্ন কৌশলে প্রচারণা চালাবে বলে জানা গেছে। পাশাপাশি আওয়ামী লীগের সমর্থক ভোটাররা নির্বাচনে অংশ নিলে তার সুফল তুলনামূলকভাবে বিএনপির দিকেই যেতে পারে এমন ধারণা রাজনৈতিক মহলে।
 
মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির অভ্যন্তরীণ কিছু দ্বন্দ্ব থাকলেও ধানের শীষ প্রতীক ঘিরেই সর্বাধিক আলোচনা চলছে। নতুন ও নারী ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরতে জামায়াতও জোরালো প্রচারণায় নামবে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে এই আসনের চূড়ান্ত ফলাফলকে কেন্দ্র করে রাজনৈতিক হিসাব-নিকাশ দিন দিন তীব্র হয়ে উঠছে।
 
উল্লেখ্য,সিরাজদীখান উপজেলার ভোটকেন্দ্র ৯০টি, পুরুষ ভোটার ১,৪১,৯৫১ জন, মহিলা ভোটার ১,৩০,০৩৪ জন, মোট ভোটার ২,৭১,৯৮৫ জন।
 
শ্রীনগর উপজেলা: ভোটকেন্দ্র ৮০টি, পুরুষ ভোটার ১,৩৯,০৬৩ জন, মহিলা ভোটার ১,৩১,৯৭৫ জন, মোট ভোটার ২,৭১,০৩৮ জন।
 
মোট মুন্সীগঞ্জ-১ আসনে: ভোটকেন্দ্র ১৭০টি, পুরুষ ভোটার ২,৮১,০১৪ জন, মহিলা ভোটার ২,৬২,০০৯ জন, মোট ভোটার ৫,৪৩,০২৩ জন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত