শেখ হাসিনার ফাঁসি বাংলার মাটিতে কার্যকর হলে জুলাই আন্দোলনে নিহতদের আত্মা শান্তি পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। গতকাল মঙ্গলবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির ৩১ দফা দাবির লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন। এদিন সকালে বেজগাঁও, হোগলাগাঁও, কুকুটিয়া বাজার, তন্তর, নওপাড়া-কুসু, সিংপাড়া ও বীরতারা এলাকায় লিফলেট বিতরণ করেন মীর সরফত আলী সপু।
এসময় তিনি ভারত সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনারা আমাদের প্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ দেশ। একজন হত্যাকারীকে আশ্রয় দেওয়া আপনাদের উচিত নয়। হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠালে দুই দেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে। এটি শুধু আমার নয়, দেশের সাধারণ মানুষেরও দাবি। তিনি আরও বলেন, দেশের মানুষ এখন ন্যায়বিচার প্রত্যাশা করছে। বিদেশে আশ্রয় নিয়ে কেউ অপরাধের দায় এড়াতে পারবে না।
লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, বিএনপি নেতা খালেক শিকদার, জেলা যুবদলের যুগ্ম আহŸায়ক প্রিন্স নাদিম, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ প্রমুখ।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৫

মতামত