আপডেট : শনিবার, ০৯ আগস্ট ২০২৫

সিরাজদীখানে মীর সরফত আলী সপু নির্বাচনের তারিখ ঘোষণার পর অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে ফ্যাসিবাদরা

নির্বাচনের তারিখ ঘোষণার পরই দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে ফ্যাসিস্টের লোকেরা- এমন অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। গতকাল শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার মস্তফাগঞ্জ মাদরাসায় জুলাই আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, একটি গোষ্ঠী চায় দেশে সংঘাতময় পরিবেশ তৈরি হোক। তারা চায় মারামারি, হানাহানি ও বিশৃঙ্খলার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাক। কিন্তু জনগণ এখন সজাগ। তারা কোনো ধরনের উসকানিতে পা দেবে না।
তিনি আরও বলেন, স্বৈরাচারী সরকারের প্রধান ভারত বসে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে আমাদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আমরা সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করবো।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মাসুদ, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, মালখানগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম আকাশ প্রমুখ। পরে মীর সরফত আলী সপু উপজেলার মালখানগরে নাদিম জাহান আজিমের বাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দেন।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে মীর সরফত আলী সপু নির্বাচনের তারিখ ঘোষণার পর অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে ফ্যাসিবাদরা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে মীর সরফত আলী সপু নির্বাচনের তারিখ ঘোষণার পর অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে ফ্যাসিবাদরা

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৫

featured Image

নির্বাচনের তারিখ ঘোষণার পরই দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে ফ্যাসিস্টের লোকেরা- এমন অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। গতকাল শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার মস্তফাগঞ্জ মাদরাসায় জুলাই আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, একটি গোষ্ঠী চায় দেশে সংঘাতময় পরিবেশ তৈরি হোক। তারা চায় মারামারি, হানাহানি ও বিশৃঙ্খলার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাক। কিন্তু জনগণ এখন সজাগ। তারা কোনো ধরনের উসকানিতে পা দেবে না।
তিনি আরও বলেন, স্বৈরাচারী সরকারের প্রধান ভারত বসে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে আমাদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আমরা সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করবো।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মাসুদ, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, মালখানগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম আকাশ প্রমুখ। পরে মীর সরফত আলী সপু উপজেলার মালখানগরে নাদিম জাহান আজিমের বাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দেন।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত