মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেছেন, বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। মঙ্গলবার নবম জাতীয় বেসবল প্রতিযোগিতায় সারাদেশে চতুর্থ স্থান এবং জেলা গুলোর মধ্যে দ্বিতীয় স্থান অর্জনকারী মুন্সীগঞ্জ জেলা বেসবল দলের খেলোয়াড়বৃন্দ, জেলা ক্রীড়া অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সৌজন্য সাক্ষাৎকালে জেলা প্রশাসক উপরোক্ত কথা বলেন।
জাতীয় পর্যায়ে মুন্সীগঞ্জের এই সাফল্য জেলার জন্য অত্যন্ত গর্বের। তাই ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে খেলোয়াড়দের নিষ্ঠা, অধ্যবসায় ও নিয়মিত অনুশীলন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। একই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
এছাড়া জেলা প্রশাসক দলটির এ গৌরবোজ্জ্বল অর্জনের জন্য খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভিন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

মতামত