আপডেট : শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

ধানের শীষ ঐক্যের প্রতীক, ১২ ফেব্রুয়ারী তার বাস্তব প্রতিফলন দেখবে সবাই

মুন্সীগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন বলেছেন, ধানের শীষ হচ্ছে ঐক্যের প্রতীক। ধানের শীষ প্রতীকের প্রতি মানুষের যেই অফুরন্ত ভালোবাসা। আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন তার বাস্তব প্রতিফলন দেখতে পাবেন সবাই। শুক্রবার বিকেলে নির্বাচনি মিছিল দিয়ে জেলা শহরে প্রথম শোডাউন শেষে জেলা বিএনপির কার্যালয়ে দৈনিক মুন্সীগঞ্জের সময়'র এ প্রতিবেদকের  প্রশ্নের জবাবে মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক মো. কামরুজ্জামান রতন উপরোক্ত কথা বলেন।
কামরুজ্জামান রতন বলেন, আজকে শহরে ধানের শীষ প্রতীকের পক্ষে জনতার যেই মিলনমেলা ও জনস্রোত, তা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের তারুণ্য নির্ভর নেতৃত্বের প্রতিফলন। 
অপর এক প্রশ্নের জবাবে বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ একটি নির্বাচন চাই।  নির্বাচন কমিশনের নেতৃত্বে জেলা রিটার্নিং কর্মকর্তা   জনগনের দাবী বাস্তবায়নে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজনের সকল পদক্ষেপ গ্রহণ করবেন এমনটা বিএনপির প্রার্থী হিসেবে আমিও চাই। শান্তির প্রতীক হিসেবে মুন্সীগঞ্জকে বিনির্মান করাই আমাদের লক্ষ্য। তাই নির্বাচনের দিন রায় যার পক্ষেই যাবে, আমি মাথা পেতে নিবো। 
 
এর আগে নির্বাচনি মিছিল শেষে শহরের থানারপুল এলাকাস্থ মুক্তিযুদ্ধের ভাস্কর্য " অঙ্কুরিত মুক্তিযুদ্ধ-৭১" এর পাদদেশে সংক্ষিপ্ত নির্বাচনি সভায় বক্তব্য রাখেন বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন। বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঘরে ঘরে গিয়ে ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য বিএনপি নেতাকর্মীদের আহবান জানিয়েছেন। 
 
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুলতান আহম্মেদ, চরকেওয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিম মিজি, সুইডেন বিএনপির সভাপতি লিটন মিজিসহ প্রমুখ নেতৃবৃন্দ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ধানের শীষ ঐক্যের প্রতীক, ১২ ফেব্রুয়ারী তার বাস্তব প্রতিফলন দেখবে সবাই
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ধানের শীষ ঐক্যের প্রতীক, ১২ ফেব্রুয়ারী তার বাস্তব প্রতিফলন দেখবে সবাই

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন বলেছেন, ধানের শীষ হচ্ছে ঐক্যের প্রতীক। ধানের শীষ প্রতীকের প্রতি মানুষের যেই অফুরন্ত ভালোবাসা। আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন তার বাস্তব প্রতিফলন দেখতে পাবেন সবাই। শুক্রবার বিকেলে নির্বাচনি মিছিল দিয়ে জেলা শহরে প্রথম শোডাউন শেষে জেলা বিএনপির কার্যালয়ে দৈনিক মুন্সীগঞ্জের সময়'র এ প্রতিবেদকের  প্রশ্নের জবাবে মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক মো. কামরুজ্জামান রতন উপরোক্ত কথা বলেন।
কামরুজ্জামান রতন বলেন, আজকে শহরে ধানের শীষ প্রতীকের পক্ষে জনতার যেই মিলনমেলা ও জনস্রোত, তা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের তারুণ্য নির্ভর নেতৃত্বের প্রতিফলন। 
অপর এক প্রশ্নের জবাবে বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ একটি নির্বাচন চাই।  নির্বাচন কমিশনের নেতৃত্বে জেলা রিটার্নিং কর্মকর্তা   জনগনের দাবী বাস্তবায়নে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজনের সকল পদক্ষেপ গ্রহণ করবেন এমনটা বিএনপির প্রার্থী হিসেবে আমিও চাই। শান্তির প্রতীক হিসেবে মুন্সীগঞ্জকে বিনির্মান করাই আমাদের লক্ষ্য। তাই নির্বাচনের দিন রায় যার পক্ষেই যাবে, আমি মাথা পেতে নিবো। 
 
এর আগে নির্বাচনি মিছিল শেষে শহরের থানারপুল এলাকাস্থ মুক্তিযুদ্ধের ভাস্কর্য " অঙ্কুরিত মুক্তিযুদ্ধ-৭১" এর পাদদেশে সংক্ষিপ্ত নির্বাচনি সভায় বক্তব্য রাখেন বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন। বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঘরে ঘরে গিয়ে ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য বিএনপি নেতাকর্মীদের আহবান জানিয়েছেন। 
 
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুলতান আহম্মেদ, চরকেওয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিম মিজি, সুইডেন বিএনপির সভাপতি লিটন মিজিসহ প্রমুখ নেতৃবৃন্দ।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত