আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

বিষধর সাপের দংশনে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে গজারিয়ার সজীব

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের কালিপুরা এনএস কান্দি গ্রামের যুবক সাপের দংশনে গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। বিষধর সাপ দংশনের পর দ্রুত অ্যান্টিভেনম প্রদান করা হলেও তার শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি ঘটেছে।
 
ভুক্তভোগী যুবকের নাম সজীব (৩৫)।সে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের কালিপুরা এনএস কান্দি গ্রামের আহাম্মদ সরকারের ছেলে বলে জানা গেছে।
 
​ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বাড়ির আঙিনায় একটি বড়ই গাছতলায় অবস্থানকালে সজীবকে একটি বিষধর সাপ দংশন করে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা ও অ্যান্টিভেনম প্রদান করা হয়। তবে শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হতে থাকলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
 
​এদিকে সজীবের অবস্থার আরও অবনতি হওয়ায় বুধবার সন্ধ্যায় তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। সেখানে তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। 
 
ভুক্তভোগীর প্রতিবেশী বিল্লাল হোসেন বলেন, ' সর্বশেষ বৃহস্পতিবার রাত আটটার খবর অনুযায়ী তার অবস্থা স্থিতিশীল। সবাই তার জন্য দোয়া করবেন।'

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বিষধর সাপের দংশনে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে গজারিয়ার সজীব
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বিষধর সাপের দংশনে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে গজারিয়ার সজীব

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের কালিপুরা এনএস কান্দি গ্রামের যুবক সাপের দংশনে গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। বিষধর সাপ দংশনের পর দ্রুত অ্যান্টিভেনম প্রদান করা হলেও তার শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি ঘটেছে।
 
ভুক্তভোগী যুবকের নাম সজীব (৩৫)।সে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের কালিপুরা এনএস কান্দি গ্রামের আহাম্মদ সরকারের ছেলে বলে জানা গেছে।
 
​ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বাড়ির আঙিনায় একটি বড়ই গাছতলায় অবস্থানকালে সজীবকে একটি বিষধর সাপ দংশন করে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা ও অ্যান্টিভেনম প্রদান করা হয়। তবে শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হতে থাকলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
 
​এদিকে সজীবের অবস্থার আরও অবনতি হওয়ায় বুধবার সন্ধ্যায় তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। সেখানে তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। 
 
ভুক্তভোগীর প্রতিবেশী বিল্লাল হোসেন বলেন, ' সর্বশেষ বৃহস্পতিবার রাত আটটার খবর অনুযায়ী তার অবস্থা স্থিতিশীল। সবাই তার জন্য দোয়া করবেন।'

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত