আপডেট : বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

লৌহজংয়ে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানীয়, বিস্কুট ও কেক বিতরণ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, জুস, বিস্কুট, কেক ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। আজ (২৮ এপ্রিল) মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা বিএনপি সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান সোহেলের উদ্যোগে হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় এবং লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরু দিন থেকে পরীক্ষার্থী ও অভিভাবকের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
 
সকালে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে শুরু করলে স্বেচ্ছাসেবীরা কেন্দ্রে আগত হাজারো পরীক্ষার্থী ও তাদের জন্য অপেক্ষমাণ অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, জুস, বিস্কুট ও খাবার স্যালাইন বিতরণ করেন। পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।
 
এ বিষয়ে মাসুদুর রহমান সোহেল বলেন, ​পরীক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। এই তীব্র গরমে দীর্ঘ সময় পরীক্ষা দেওয়া এবং বাইরে অভিভাবকদের অপেক্ষার বিষয়টি মাথায় রেখেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। মূলত সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি যেন শিক্ষার্থী ও অভিভাবকরা কিছুটা হলেও স্বস্তি পান।
 
​লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে অপেক্ষারত পরিক্ষার্থী আসফিয়ার মা জানান, পরীক্ষা শুরুর প্রথম দিন থেকে এমন সময় ঠান্ডা পানি আর স্যালাইন বিস্কুট আমাদের জন্য অনেক বড় উপহার। বাইরে রোদে বসে থাকতে বেশ কষ্ট হচ্ছিল। এমন মানবিক কাজ সত্যিই প্রশংসার দাবিদার।
 
​হলদিয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরাও পরীক্ষা শেষে বের হয়ে এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, রাজনৈতিক ও ব্যবসায়িক নেতৃত্বের বাইরেও এমন জনকল্যাণমূলক কাজ সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

লৌহজংয়ে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানীয়, বিস্কুট ও কেক বিতরণ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

লৌহজংয়ে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানীয়, বিস্কুট ও কেক বিতরণ

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের লৌহজংয়ে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, জুস, বিস্কুট, কেক ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। আজ (২৮ এপ্রিল) মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা বিএনপি সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান সোহেলের উদ্যোগে হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় এবং লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরু দিন থেকে পরীক্ষার্থী ও অভিভাবকের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
 
সকালে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে শুরু করলে স্বেচ্ছাসেবীরা কেন্দ্রে আগত হাজারো পরীক্ষার্থী ও তাদের জন্য অপেক্ষমাণ অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, জুস, বিস্কুট ও খাবার স্যালাইন বিতরণ করেন। পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।
 
এ বিষয়ে মাসুদুর রহমান সোহেল বলেন, ​পরীক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। এই তীব্র গরমে দীর্ঘ সময় পরীক্ষা দেওয়া এবং বাইরে অভিভাবকদের অপেক্ষার বিষয়টি মাথায় রেখেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। মূলত সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি যেন শিক্ষার্থী ও অভিভাবকরা কিছুটা হলেও স্বস্তি পান।
 
​লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে অপেক্ষারত পরিক্ষার্থী আসফিয়ার মা জানান, পরীক্ষা শুরুর প্রথম দিন থেকে এমন সময় ঠান্ডা পানি আর স্যালাইন বিস্কুট আমাদের জন্য অনেক বড় উপহার। বাইরে রোদে বসে থাকতে বেশ কষ্ট হচ্ছিল। এমন মানবিক কাজ সত্যিই প্রশংসার দাবিদার।
 
​হলদিয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরাও পরীক্ষা শেষে বের হয়ে এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, রাজনৈতিক ও ব্যবসায়িক নেতৃত্বের বাইরেও এমন জনকল্যাণমূলক কাজ সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত