আপডেট : সোমবার, ০৬ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, বিমানবন্দরফেরত একই পরিবারের ৯ জন আহত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়াপ্রবাসীকে নিয়ে বাড়ি ফেরার পথে মুন্সীগঞ্জের সিরাজদীখানে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে একই পরিবার।
 
ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ওই পরিবারের ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
 
​গতকাল রোববার (৫ জুলাই) সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মুন্সীগঞ্জ-শ্রীনগর সড়কের আনাম কোল্ড স্টোরেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
​আহতরা হলেন— রহিম শেখ, সূচনা, রাসেল, রবিন শেখ (২৮), রোকসানা (২২), তানহা (১৫), পিংকি (১৪), নুসরাত (৩০) ও মো. আলী (৬০)।
 
​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে মালয়েশিয়াপ্রবাসীকে নিয়ে পরিবারের সদস্যরা ঢাকার বিমানবন্দর থেকে একটি মাইক্রোবাসযোগে টঙ্গিবাড়ী উপজেলার উদ্দেশে রওনা দেন। সকাল সাড়ে ৭টার দিকে মাইক্রোবাসটি সিরাজদীখানের ইছাপুরা ইউনিয়নের আনাম কোল্ড স্টোরেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
 
​সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
 
​ট্রাকচালক আলমগীর জানান, সকাল সাড়ে ৭টার দিকে তিনি ট্রাক নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটি সরাসরি তাঁর ট্রাকে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত আছেন।
 
​সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামশেদ ফরীদি বলেন,দুর্ঘটনায় আহত ৯ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে রহিম শেখ ও সূচনা নামের দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
 
​সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, বিমানবন্দরফেরত একই পরিবারের ৯ জন আহত
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, বিমানবন্দরফেরত একই পরিবারের ৯ জন আহত

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image
 
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়াপ্রবাসীকে নিয়ে বাড়ি ফেরার পথে মুন্সীগঞ্জের সিরাজদীখানে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে একই পরিবার।
 
ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ওই পরিবারের ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
 
​গতকাল রোববার (৫ জুলাই) সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মুন্সীগঞ্জ-শ্রীনগর সড়কের আনাম কোল্ড স্টোরেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
​আহতরা হলেন— রহিম শেখ, সূচনা, রাসেল, রবিন শেখ (২৮), রোকসানা (২২), তানহা (১৫), পিংকি (১৪), নুসরাত (৩০) ও মো. আলী (৬০)।
 
​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে মালয়েশিয়াপ্রবাসীকে নিয়ে পরিবারের সদস্যরা ঢাকার বিমানবন্দর থেকে একটি মাইক্রোবাসযোগে টঙ্গিবাড়ী উপজেলার উদ্দেশে রওনা দেন। সকাল সাড়ে ৭টার দিকে মাইক্রোবাসটি সিরাজদীখানের ইছাপুরা ইউনিয়নের আনাম কোল্ড স্টোরেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
 
​সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
 
​ট্রাকচালক আলমগীর জানান, সকাল সাড়ে ৭টার দিকে তিনি ট্রাক নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটি সরাসরি তাঁর ট্রাকে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত আছেন।
 
​সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামশেদ ফরীদি বলেন,দুর্ঘটনায় আহত ৯ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে রহিম শেখ ও সূচনা নামের দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
 
​সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত