আপডেট : শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

জেলা কারাগারে বন্দীদের প্লাম্বিং ও ব্লক-বাটিক প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

গজারিয়ায় চর বলাকীতে প্রশাসনের অভিযান, দুটি ড্রেজার বিনষ্ট

প্রধান শিক্ষককে ব্যাখ্যা করতে   ও টাকা ফেরত দেওয়ার নির্দেশ

সিরাজদিখানে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ধ্বংস করা হলো ড্রেজার ও ১৮০০ মিটার পাইপ

সদরের কাজীকসবা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান  ৫ লাখ মিটার কারেন্ট জালসহ সরঞ্জাম জব্দ, মালিককে ৩ মাসের কারাদণ্ড

মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজদীখানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

সিরাজদীখানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

নিষিদ্ধ সংগঠনের অপরাধ পরিকল্পনার অভিযোগে কিশোর সহ ৩৭ জনের জামিন মঞ্জুর

সংবাদ প্রকাশের পর সিরাজদীখানে ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমের হিসাব নিকাশ দাখিলের নির্দেশ ইউএনওর

মুন্সীগঞ্জের সময় পত্রিকায় মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের অকার্যকর কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশের পর দ্রুত পদক্ষেপ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার। তিনি উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আব্দুল হালিমকে তলব করে সকল কার্যক্রমের হিসাব-নিকাশ একদিনের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ইউএনও নিজ দপ্তরে ফিল্ড সুপারভাইজারকে ডেকে এ নির্দেশনা দেন। তিনি বলেন, সংবাদটি চোখে পড়ার পরপরই আমি বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছি। ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারীকে সকাল ও বিকেলে নিয়মিত অফিসে উপস্থিত থাকতে বলা হয়েছে। পাশাপাশি প্রতিদিনের কার্যক্রম সরাসরি আমাকে জানাতে হবে।
তিনি আরো বলেন, ফাউন্ডেশনের চলমান ও অতীতের সকল কার্যক্রমের কাগজপত্র একদিনের মধ্যে আমার দপ্তরে জমা দিতে বলা হয়েছে। কে কোন দায়িত্বে ছিলেন, কে কী কাজ করেছেন,সব কিছুই পর্যালোচনা করা হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার মুন্সীগঞ্জের সময় পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সিরাজদীখান উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ে কার্যক্রম নেই বললেই চলে। কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নেই, দৃশ্যমান কোনো কার্যক্রমও নেই। ফলে স্থানীয়দের মধ্যে ফাউন্ডেশনটির সক্রিয়তা নিয়ে প্রশ্ন দেখা দেয়।
সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই প্রশাসনের সক্রিয় ভূমিকায় স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের তদারকি বাড়লে ফাউন্ডেশনের কার্যক্রমে গতি আসবে এবং অনিয়মের অবসান ঘটবে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সংবাদ প্রকাশের পর সিরাজদীখানে ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমের হিসাব নিকাশ দাখিলের নির্দেশ ইউএনওর
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সংবাদ প্রকাশের পর সিরাজদীখানে ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমের হিসাব নিকাশ দাখিলের নির্দেশ ইউএনওর

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৫

featured Image

মুন্সীগঞ্জের সময় পত্রিকায় মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের অকার্যকর কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশের পর দ্রুত পদক্ষেপ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার। তিনি উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আব্দুল হালিমকে তলব করে সকল কার্যক্রমের হিসাব-নিকাশ একদিনের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ইউএনও নিজ দপ্তরে ফিল্ড সুপারভাইজারকে ডেকে এ নির্দেশনা দেন। তিনি বলেন, সংবাদটি চোখে পড়ার পরপরই আমি বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছি। ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারীকে সকাল ও বিকেলে নিয়মিত অফিসে উপস্থিত থাকতে বলা হয়েছে। পাশাপাশি প্রতিদিনের কার্যক্রম সরাসরি আমাকে জানাতে হবে।
তিনি আরো বলেন, ফাউন্ডেশনের চলমান ও অতীতের সকল কার্যক্রমের কাগজপত্র একদিনের মধ্যে আমার দপ্তরে জমা দিতে বলা হয়েছে। কে কোন দায়িত্বে ছিলেন, কে কী কাজ করেছেন,সব কিছুই পর্যালোচনা করা হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার মুন্সীগঞ্জের সময় পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সিরাজদীখান উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ে কার্যক্রম নেই বললেই চলে। কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নেই, দৃশ্যমান কোনো কার্যক্রমও নেই। ফলে স্থানীয়দের মধ্যে ফাউন্ডেশনটির সক্রিয়তা নিয়ে প্রশ্ন দেখা দেয়।
সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই প্রশাসনের সক্রিয় ভূমিকায় স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের তদারকি বাড়লে ফাউন্ডেশনের কার্যক্রমে গতি আসবে এবং অনিয়মের অবসান ঘটবে।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত