আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

'জীবিকার তাগিদে বেড়েছে বাণিজ্যিক চাহিদা' পৌষের শীতে উষ্ণতার খোঁজে প্রত্যন্ত গ্রামে চলছে নারীদের নকশী কাঁথা সেলাইয়ের ব্যস্ততা!

পৌষ মাসে প্রকৃতিতে শীতের আগমনে উষ্ণতার খোঁজে নকশী কাঁথা সেলাইয়ের ধুম পড়েছে মুন্সিগঞ্জের প্রত্যন্ত গ্রাম অঞ্চল গুলোতে। জেলার সদর উপজেলা সহ বিভিন্ন গ্রামে। এখন প্রতিনিয়ত ঘরে ঘরে অথবা বাড়ির উঠানে চলছে বিভিন্ন কাঁথা ও বাহারি নকশি কাঁথা তৈরির কাজ।
 
গ্রামাঞ্চলের গৃহবধূ ও তরুণীরা সংসারের দৈনন্দিন কাজের ফাঁকে ব্যস্ত সময় পার করছেন এখন কাঁথা তৈরি নিয়ে। পুরনো কাপড় আর সুঁই-সুতা এখন তাদের অবসর সময়ের সঙ্গী। শিল্পকলার হাজার বছরের নিদর্শন প্রাচীন বাংলাদেশের ঐতিহ্যের সঙ্গে মিশে আছে সুচিশিল্পটি। 
 
পুরনো বস্ত্রখণ্ডে তৈরি কাঁথায় বিচিত্র নকশা খচিত করার রেওয়াজ এক সময় ছিল গ্রাম-বাংলার প্রতিটি পরিবারের ঘরে ঘরে। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় সব কিছুই বদলে দিচ্ছে অভিযোগ বর্তমান প্রজন্মের তরুণীদের। 
 
রবিবার বিকেলে মুন্সিগঞ্জ সদরের বিভিন্ন গ্রামে সরজমিনে গিয়ে দেখা যায়,কাঁথা তৈরির ধুম পরে গেছে বহু বসত বাড়ির অঙ্গীনায় কিংবা খোলা মাঠে।
 
সুঁই-সুতাই এখন যাদের অবসর সময়ে সঙ্গী সেই কাঁথা শিল্পের সঙ্গে জড়িত গৃহবধূ সুচিতা রায়, মৌসুমী টুম্পা, কাকলি বেগম ও কলেজ পড়ুয়া তরুণী লাবণ্যের সঙ্গে এ বিষয়ে কথা হলে কিছু ইতিহাসও জানা যায়, খ্রিস্টপূর্ব ৩ হাজার বছর থেকে ১ম ও ২য় শতকে হরপ্পা ও মহেঞ্জ-দাড়ো সাঁচির ভাস্কর্য যেসব পোশাক পাওয়া যায়, তাতে সুচিশিল্পকলার নিদর্শন রয়েছে। 
 
মিশর, গ্রিস, ইসরায়েল, ব্যাবিলন প্রভৃতি দেশে সুচিশিল্পকলার নিদর্শন পাওয়া যায়। চারু ও কারু শিল্পে বৈচিত্র্যময় মুন্সিগঞ্জের গ্রাম অঞ্চলে কাঁথাশিল্পের পরম্পরা আজও অব্যাহত রয়েছে। মুসলিম ঘরানার কিছু নিজস্বতার একটি দৃষ্টান্ত এ কাঁথাশিল্প। এই শিল্পটি সম্পূর্ণ নারী নির্ভর। 
 
বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের নারীরাই ওই কারুশিল্পে পারদর্শী। কাঁথাশিল্প এদের প্রথাগত কোনো বিদ্যা নয়। বাড়ির প্রবীণ নারীদের নিকট থেকে ছোটরা শিখে নেন ওই কাঁথা তৈরির কলাকৌশল। এভাবেই চলে আসছে কাঁথাশিল্পের পরম্পরা। 
 
জেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, বেলা গড়িয়ে সন্ধ্যে নামার আগেই নাওয়া-খাওয়া সেরে বয়স্ক, গৃহবধূ ও তরুণীরা পুরনো কাপড় আর সূই-সুতা নিয়ে বসে পড়েছেন বাড়ির উঠোনে, ঘরের মেঝে এবং খোলাস্থানে। 
 
তাদের তৈরি কাঁথায় রঙ-বেরঙের নকশিকরা কাঁথাগুলো দক্ষ ও নিপুণ হাতের ছোঁয়া যা দৃষ্টিনন্দন নজরকাড়া। কম্বলের আধিপত্যে এই কাঁথা শিল্পে কিছুটা ভাটা পড়লেও পরম্পরার ঐতিহ্য আজও ধরে রেখেছেন অনেকেই।
 
শুধু ব্যবহারের জন্য নয় এ শিল্পকে কাজে লাগিয়ে বাণিজ্যিকভাবে জীবিকা ও নির্বাহ করে চলছে অসংখ্য পরিবার তাই এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সকলের এগিয়ে আসা উচিৎ বলে মনে করছেন তরুণ নারী উদ্যোক্তারা।
 
শম্পা রানী পাল নামের এক গৃহবধূ বলেন, নকশি কাঁথা তৈরি করে এই শীত মৌসুমে এদিক থেকে যেমন অবসর সময় কেটে যাচ্ছে, অন্যদিকে বাড়তি আয়ের ও সুযোগ সৃষ্টি হচ্ছে আমাদের।
 
শ্রাবণী আক্তার বিথী নামের এক তরুণী ও নারী উদ্যোক্তা বলেন, এক একটি কাঁথা প্রস্তুত করতে সময় লাগছে, চার থেকে পাঁচদিন, স্বল্প খরচে তৈরি করা এসব নকশী কাঁথা বিক্রি হয় ভালো দামে, একটি কাঁথা তৈরিতে তিন থেকে সাড়ে চারশো টাকা খরচ হলেও বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১২০০ টাকায়, মান ভেদে আরও বেশি দামেও বিক্রি হচ্ছে,এতে ভালো আয় হচ্ছে আমাদের।
 
চম্পা নামের আরও এক গৃহবধূ বলেন, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প অনেক দূর এগিয়ে নেয়া সম্ভব। শীত মৌসুমে কাঁথা তৈরি করে আমাদের ভালো আয় হচ্ছে,বিগত বেশ কয়েক বছর ধরে আমরা কাঁথা তৈরি করে যাচ্ছি।
 
নারীদের কর্মমুখী উদ্যোগ ও জীবন উন্নয়নে সরকার ও স্থানীয় প্রশাসন অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে দাবি করে,জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন,যে কোনো কর্মক্ষেত্রে নারীর উন্নয়নে সহযোগিতা করে যাচ্ছে সরকার। 
আগামীতে ও এটি চলমান থাকবে এই শিল্পের টিকিয়ে রাখতে সব সময় সহযোগিতা করা হবে। বিশেষ করে তরুণী ও নারী উদ্যোক্তাদের।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

'জীবিকার তাগিদে বেড়েছে বাণিজ্যিক চাহিদা' পৌষের শীতে উষ্ণতার খোঁজে প্রত্যন্ত গ্রামে চলছে নারীদের নকশী কাঁথা সেলাইয়ের ব্যস্ততা!
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

'জীবিকার তাগিদে বেড়েছে বাণিজ্যিক চাহিদা' পৌষের শীতে উষ্ণতার খোঁজে প্রত্যন্ত গ্রামে চলছে নারীদের নকশী কাঁথা সেলাইয়ের ব্যস্ততা!

প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫

featured Image
 
পৌষ মাসে প্রকৃতিতে শীতের আগমনে উষ্ণতার খোঁজে নকশী কাঁথা সেলাইয়ের ধুম পড়েছে মুন্সিগঞ্জের প্রত্যন্ত গ্রাম অঞ্চল গুলোতে। জেলার সদর উপজেলা সহ বিভিন্ন গ্রামে। এখন প্রতিনিয়ত ঘরে ঘরে অথবা বাড়ির উঠানে চলছে বিভিন্ন কাঁথা ও বাহারি নকশি কাঁথা তৈরির কাজ।
 
গ্রামাঞ্চলের গৃহবধূ ও তরুণীরা সংসারের দৈনন্দিন কাজের ফাঁকে ব্যস্ত সময় পার করছেন এখন কাঁথা তৈরি নিয়ে। পুরনো কাপড় আর সুঁই-সুতা এখন তাদের অবসর সময়ের সঙ্গী। শিল্পকলার হাজার বছরের নিদর্শন প্রাচীন বাংলাদেশের ঐতিহ্যের সঙ্গে মিশে আছে সুচিশিল্পটি। 
 
পুরনো বস্ত্রখণ্ডে তৈরি কাঁথায় বিচিত্র নকশা খচিত করার রেওয়াজ এক সময় ছিল গ্রাম-বাংলার প্রতিটি পরিবারের ঘরে ঘরে। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় সব কিছুই বদলে দিচ্ছে অভিযোগ বর্তমান প্রজন্মের তরুণীদের। 
 
রবিবার বিকেলে মুন্সিগঞ্জ সদরের বিভিন্ন গ্রামে সরজমিনে গিয়ে দেখা যায়,কাঁথা তৈরির ধুম পরে গেছে বহু বসত বাড়ির অঙ্গীনায় কিংবা খোলা মাঠে।
 
সুঁই-সুতাই এখন যাদের অবসর সময়ে সঙ্গী সেই কাঁথা শিল্পের সঙ্গে জড়িত গৃহবধূ সুচিতা রায়, মৌসুমী টুম্পা, কাকলি বেগম ও কলেজ পড়ুয়া তরুণী লাবণ্যের সঙ্গে এ বিষয়ে কথা হলে কিছু ইতিহাসও জানা যায়, খ্রিস্টপূর্ব ৩ হাজার বছর থেকে ১ম ও ২য় শতকে হরপ্পা ও মহেঞ্জ-দাড়ো সাঁচির ভাস্কর্য যেসব পোশাক পাওয়া যায়, তাতে সুচিশিল্পকলার নিদর্শন রয়েছে। 
 
মিশর, গ্রিস, ইসরায়েল, ব্যাবিলন প্রভৃতি দেশে সুচিশিল্পকলার নিদর্শন পাওয়া যায়। চারু ও কারু শিল্পে বৈচিত্র্যময় মুন্সিগঞ্জের গ্রাম অঞ্চলে কাঁথাশিল্পের পরম্পরা আজও অব্যাহত রয়েছে। মুসলিম ঘরানার কিছু নিজস্বতার একটি দৃষ্টান্ত এ কাঁথাশিল্প। এই শিল্পটি সম্পূর্ণ নারী নির্ভর। 
 
বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের নারীরাই ওই কারুশিল্পে পারদর্শী। কাঁথাশিল্প এদের প্রথাগত কোনো বিদ্যা নয়। বাড়ির প্রবীণ নারীদের নিকট থেকে ছোটরা শিখে নেন ওই কাঁথা তৈরির কলাকৌশল। এভাবেই চলে আসছে কাঁথাশিল্পের পরম্পরা। 
 
জেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, বেলা গড়িয়ে সন্ধ্যে নামার আগেই নাওয়া-খাওয়া সেরে বয়স্ক, গৃহবধূ ও তরুণীরা পুরনো কাপড় আর সূই-সুতা নিয়ে বসে পড়েছেন বাড়ির উঠোনে, ঘরের মেঝে এবং খোলাস্থানে। 
 
তাদের তৈরি কাঁথায় রঙ-বেরঙের নকশিকরা কাঁথাগুলো দক্ষ ও নিপুণ হাতের ছোঁয়া যা দৃষ্টিনন্দন নজরকাড়া। কম্বলের আধিপত্যে এই কাঁথা শিল্পে কিছুটা ভাটা পড়লেও পরম্পরার ঐতিহ্য আজও ধরে রেখেছেন অনেকেই।
 
শুধু ব্যবহারের জন্য নয় এ শিল্পকে কাজে লাগিয়ে বাণিজ্যিকভাবে জীবিকা ও নির্বাহ করে চলছে অসংখ্য পরিবার তাই এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সকলের এগিয়ে আসা উচিৎ বলে মনে করছেন তরুণ নারী উদ্যোক্তারা।
 
শম্পা রানী পাল নামের এক গৃহবধূ বলেন, নকশি কাঁথা তৈরি করে এই শীত মৌসুমে এদিক থেকে যেমন অবসর সময় কেটে যাচ্ছে, অন্যদিকে বাড়তি আয়ের ও সুযোগ সৃষ্টি হচ্ছে আমাদের।
 
শ্রাবণী আক্তার বিথী নামের এক তরুণী ও নারী উদ্যোক্তা বলেন, এক একটি কাঁথা প্রস্তুত করতে সময় লাগছে, চার থেকে পাঁচদিন, স্বল্প খরচে তৈরি করা এসব নকশী কাঁথা বিক্রি হয় ভালো দামে, একটি কাঁথা তৈরিতে তিন থেকে সাড়ে চারশো টাকা খরচ হলেও বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১২০০ টাকায়, মান ভেদে আরও বেশি দামেও বিক্রি হচ্ছে,এতে ভালো আয় হচ্ছে আমাদের।
 
চম্পা নামের আরও এক গৃহবধূ বলেন, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প অনেক দূর এগিয়ে নেয়া সম্ভব। শীত মৌসুমে কাঁথা তৈরি করে আমাদের ভালো আয় হচ্ছে,বিগত বেশ কয়েক বছর ধরে আমরা কাঁথা তৈরি করে যাচ্ছি।
 
নারীদের কর্মমুখী উদ্যোগ ও জীবন উন্নয়নে সরকার ও স্থানীয় প্রশাসন অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে দাবি করে,জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন,যে কোনো কর্মক্ষেত্রে নারীর উন্নয়নে সহযোগিতা করে যাচ্ছে সরকার। 
আগামীতে ও এটি চলমান থাকবে এই শিল্পের টিকিয়ে রাখতে সব সময় সহযোগিতা করা হবে। বিশেষ করে তরুণী ও নারী উদ্যোক্তাদের।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত