আপডেট : শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

'ভূমিকথা' বই বিতরণ করলেন জেলা প্রশাসক আগামী ২০ সেপ্টেম্বর মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হবে কুইজ প্রতিযোগিতা ও সেমিনার

আগামী ২০ সেপ্টেম্বর মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা, সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। মুন্সীগঞ্জ পৌরসভার অধীন ৮ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ম শ্রেণীর আগ্রহী শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রেসিডেন্ট প্রফেসর ড.ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে উক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।  মুন্সীগঞ্জের শিক্ষার্থীদের ভূমি বিষয়ে সচেতন ও শিক্ষিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। 
 
তাই এ উপলক্ষে বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে "ভূমিকথা কুইজ প্রতিযোগিতা ও সেমিনার উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য 
ভূমিকথা নামের বই বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি 
জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। 
 
বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ, জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
 
জেলা প্রশাসন সূত্র জানায়,  অতি সম্প্রতি *ভূমিকথা* নামে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের   উদ্যোগে ভূমি সংক্রান্ত মৌলিক জ্ঞান ও সেবা বিষয়ক একটি পুস্তিকা প্রকাশিত হয়েছে। এই  পুস্তিকাটি শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের নাগরিকদের জন্য অত্যন্ত সহজ ও প্রাঞ্জল ভাষায় প্রকাশ করা হয়েছে। মূলত সর্বস্তরে ভূমি বিষয়ে সচেতনতা বৃদ্ধিই এই পুস্তিকা প্রকাশের লক্ষ্য ও উদ্দেশ্য। সেই লক্ষ্য অর্জনের প্রথম ধাপ হিসেবে আগামী ২০ সেপ্টেম্বর সকাল ১০ টায় আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা, সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 
 
দায়িত্বশীল সূত্র আরও জানায়, কুইজ প্রতিযোগিতা ও সেমিনার উপলক্ষে শিক্ষক ও শিক্ষার্থীরা যাতে আগে থেকেই কিছুটা ধারণা নিয়ে আসতে পারে সেই লক্ষ্যে সকল আগ্রহী শিক্ষক ও শিক্ষার্থীর জন্য
মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার প্রয়োজনীয় সংখ্যক ভূমিকথা নামক বই বিতরণ করা হয়।
জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের হাতে সেই বই বিতরণ করেন। 
 
0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

'ভূমিকথা' বই বিতরণ করলেন জেলা প্রশাসক আগামী ২০ সেপ্টেম্বর মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হবে কুইজ প্রতিযোগিতা ও সেমিনার
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

'ভূমিকথা' বই বিতরণ করলেন জেলা প্রশাসক আগামী ২০ সেপ্টেম্বর মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হবে কুইজ প্রতিযোগিতা ও সেমিনার

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৫

featured Image
 
আগামী ২০ সেপ্টেম্বর মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা, সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। মুন্সীগঞ্জ পৌরসভার অধীন ৮ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ম শ্রেণীর আগ্রহী শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রেসিডেন্ট প্রফেসর ড.ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে উক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।  মুন্সীগঞ্জের শিক্ষার্থীদের ভূমি বিষয়ে সচেতন ও শিক্ষিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। 
 
তাই এ উপলক্ষে বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে "ভূমিকথা কুইজ প্রতিযোগিতা ও সেমিনার উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য 
ভূমিকথা নামের বই বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি 
জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। 
 
বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ, জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
 
জেলা প্রশাসন সূত্র জানায়,  অতি সম্প্রতি *ভূমিকথা* নামে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের   উদ্যোগে ভূমি সংক্রান্ত মৌলিক জ্ঞান ও সেবা বিষয়ক একটি পুস্তিকা প্রকাশিত হয়েছে। এই  পুস্তিকাটি শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের নাগরিকদের জন্য অত্যন্ত সহজ ও প্রাঞ্জল ভাষায় প্রকাশ করা হয়েছে। মূলত সর্বস্তরে ভূমি বিষয়ে সচেতনতা বৃদ্ধিই এই পুস্তিকা প্রকাশের লক্ষ্য ও উদ্দেশ্য। সেই লক্ষ্য অর্জনের প্রথম ধাপ হিসেবে আগামী ২০ সেপ্টেম্বর সকাল ১০ টায় আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা, সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 
 
দায়িত্বশীল সূত্র আরও জানায়, কুইজ প্রতিযোগিতা ও সেমিনার উপলক্ষে শিক্ষক ও শিক্ষার্থীরা যাতে আগে থেকেই কিছুটা ধারণা নিয়ে আসতে পারে সেই লক্ষ্যে সকল আগ্রহী শিক্ষক ও শিক্ষার্থীর জন্য
মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার প্রয়োজনীয় সংখ্যক ভূমিকথা নামক বই বিতরণ করা হয়।
জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের হাতে সেই বই বিতরণ করেন। 
 
মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত