মুন্সীগঞ্জ জেলা বিএনপির দীর্ঘদিনের সাংগঠনিক সংকট নিরসনে বহিষ্কারাদেশ শিথিল করে ত্যাগী নেতাকর্মীদের দলে ফিরিয়ে নেওয়ার দাবি তুলেছেন তৃণমূলের একাংশ। তাদের দাবি, এতে দলীয় বিভাজন কমবে, সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাবে এবং তৃণমূলে ঐক্য ফিরে আসবে।
দলীয় সূত্রে জানা যায়, বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন বহিষ্কৃত হন। একই সময়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি তৎপরতা চালোনোর অভিযোগে জেলা ও সদর উপজেলা কমিটির বিভিন্ন পদে থাকা আতোয়ার হোসেন বাবুল, কাজী আবু সুফিয়ান বিপ্লব, শাহাদাত হোসেন সরকার, সাইদুল রহমান ফকির, মাহবুব উল আলম স্বপনসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা এবং জেলা যুবদলের সদস্য সচিব মু. মাসুদ রানার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
তৃণমূলের একাংশের ভাষ্য, এসব নেতাকর্মীর অনেকেই আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। নির্বাচন শেষ হওয়ার পরও বহিষ্কারাদেশ বহাল থাকায় জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ছে এবং মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে তারা দাবি করেন।
স্থানীয় নেতাকর্মীদের মতে, বর্তমানে জেলা শহরে বিএনপির বিভিন্ন পক্ষ পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন করছে। এতে সাংগঠনিক ঐক্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নতুন নেতৃত্ব ও কর্মীদের মধ্যে বিভাজনের আশঙ্কাও তৈরি হয়েছে।
এদিকে জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহার মৃত্যুর পর নেতৃত্বের সংকট আরও গভীর হয়েছে। অন্যদিকে সদস্য সচিব মো. মহিউদ্দিনের বহিষ্কারাদেশ বহাল থাকায় জেলা কমিটির কার্যক্রমেও স্থবিরতা দেখা দিয়েছে বলে দাবি তৃণমূলের একাংশের।
তাদের দাবি, নির্বাচন-পরবর্তী বাস্তবতা বিবেচনায় নিয়ে বহিষ্কারাদেশ পুনর্বিবেচনা করে ত্যাগী নেতাকর্মীদের দলে ফিরিয়ে আনা হলে সাংগঠনিক সংকট কাটিয়ে জেলা বিএনপি আরও সুসংগঠিত হবে। এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
এ প্রসঙ্গে জেলা বিএনপির আহবায়ক কমিটির বহিস্কৃত সদস্য কাজী আবু সুফিয়ান বিপ্লব বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর ঐক্যবদ্ধ ছিল বিএনপি। বর্তমানে বিএনপির সুদিন। দলের চেয়ারম্যান তারেক রহমান এখন প্রধানমন্ত্রী। এই সময়ে জেলা বিএনপি দ্বিধাবিভক্ত। ভেঙে পড়েছে সাংগঠনিক কার্যক্রম। অভিভাবক ছাড়া একটি পরিবার অসহায় হয়ে পড়ে। আর বিএনপি তো বড় দল। দলের অভিভাবক না থাকায় তৃনমুল বিএনপি নেতাকর্মীরাও অসহায় হয়ে পড়েছে।
কাজী আবু সুফিয়ান বিপ্লব বলেন, নির্বাচনে পতিত আওয়ামী লীগ অংশ না নেওয়ায় দেশের বিভিন্ন আসনে দলীয় প্রার্থীর পাশাপাশি অনেক বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছেন। এতে নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেনি। দলীয় নেতাকর্মীরা বেশীর ভাগই তাদের পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করেছেন। পছন্দের প্রার্থীর পক্ষে নির্বাচন করা অপরাধ হয়ে থাকলে দলীয় প্রার্থী ঘোষণার সময় তৃনমূলের মতামতকে প্রধান্য দেওয়ার দায়িত্ব ছিল কেন্দ্রীয় নেতৃবৃন্দের। তৃনমূল নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব যারা দেয়নি, তারাতো বহাল রয়েছে। এমনকি সরকারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করছে।
একতরফা তৃনমূল নেতাকর্মীদের দোষী সাব্যস্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া কতোটুকু যৌক্তিক এ প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে তৃনমূলে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

মতামত