আইন-শৃংঙখলা বাহিনীর পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে মুন্সীগঞ্জের লৌহজংয়ে অভিযান চালিয়ে চাকরিচ্যুত পুলিশ-সেনা সদস্যসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলার লৌহজং উপজেলার মাওয়া এলাকার পদ্মা সেতুর টোল প্লাজা থেকে তাদের গ্রেপ্তার করে। এদের মধ্যে রয়েছেন- চাকরিচ্যুত পুলিশ সদস্য মো. কাজল ইসলাম জিকু (৩০), সাময়িক বরখাস্তকৃত পুলিশ সদস্য মো. রুবেল রানা (৩০) ও চাকরিচ্যুত সেনা সদস্য মো. মোস্তাফিজুর রহমান রাজু (৪৮)। অপর গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মো. বশির হাওলাদার (৫৬), মো. হীরা বেপারী (৪৮) ও মো. ফয়সাল রাব্বি (২১)।
এ সময় ১টি সিলভার রংয়ের হাইয়েচ মাইক্রোবাস, ১টি ওয়ারলেস সেট, ১টি খেলনা পিস্তল, ১জোড়া স্ট্রিলের হ্যান্ডকাপ, পুলিশের মনোগ্রামযুক্ত ৪টি ডিবি পুলিশের কটি, ১টি ইলেকট্রিক শক মেশিন ও ১টি চায়না লেজার লাইট উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবীর এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১২ টার দিকে জেলার লৌহজং উপজেলার মাওয়া এলাকার পদ্মা সেতুর টোল প্লাজায় অভিযান চালান ডিবি পুলিশের একটি টিম। এ সময় একটি হাইয়েচ মাইক্রোর গতিরোধ করে ভেতরে থাকা ডাকাত সদস্যদের গ্রেপ্তার করেন। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেন।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

মতামত